নারীশক্তি , উলুবেড়িয়ার পুজোয় দুর্গাই থিম
প্রাচীনকাল থেকেই নারীশক্তির আরাধনায় ব্রতী হয়েছে মনুষ্য জাতি। নারী কখনও জননীরূপে অপত্যস্নেহে নমনীয়, কখনও কালীরূপে প্রলয়ঙ্করী, আবার কখনও দুর্গারূপে দশভূজা হয়ে ত্রিশূল ধরেছেন দুষ্টের দমনে। নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এবার পুজোয় নারীশক্তির বন্দনাকে থিম আকারে তুলে ধরছে উলুবেড়িয়ার বানীতলা এন্ট্রি ট্যাক্স পেয়ার্স অ্যাসোসিয়েশন।

রমেশ দাসের ভাবনায়
প্রথিতযশা শিল্পী রমেশ দাসের ভাবনায় গড়ে উঠছে পুজো মন্ডপ। হাতে আর মাত্র কয়েকটা দিন। তাই জোরকদমে মন্ডপসজ্জার কাজ চলছে। বাঁশের থালা, বেতের কুলো, মাটির ভাঁড়ের পাশাপাশি চুলের ফিতা, শাঁখা-পলা সহ বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রী মন্ডপ সজ্জায় ব্যবহৃত হচ্ছে। শিল্পীর ভাবনায় ও তুলির টানে যেমন সেজে উঠছে মন্ডপ তেমনই মন্ডপে ব্যবহার করা হচ্ছে অসংখ্য হাতে আঁকা পটচিত্র ও রঙিন কাগজের হাতের কাজ।

কী বলছেন শিল্পী?
শিল্পী রমেশ দাসের কথায়, সময় বদলেছে, বদলেছে মানসিকতা। কুসংস্কার ও প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে আজ নারীরা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে সমানভাবে পারদর্শী। তাঁদেরকে সম্মান জানাতেই এই ভাবনা।

নারীশক্তির বন্দনার
তিনি জানান, নারীশক্তির বন্দনার পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্প ও সৃজনশীল ভাবনাকে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে মন্ডপে তুলে ধরা হচ্ছে। এসব ফুটিয়ে তুলতেই এখন জোরকদমে কাজ চালাচ্ছেন শিল্পী রমেশ দাস ও রাঙামন আর্ট স্কুলের প্রায় তিরিশ জন ছাত্রছাত্রী।

নারীশক্তি
হিন্দুধর্ম অনুযায়ী জগতের স্রষ্টা ব্রহ্ম, আবার তিনিই পুরুষ ও প্রকৃতিতে দ্বিধাবিভক্ত। পুরুষ পুংশক্তি; প্রকৃতি নারীশক্তি। আর এ পরমা প্রকৃতিই পরমব্রহ্মের শক্তি। হিন্দু শাক্তমতে তিনিই আদি শক্তি বা আদ্যাশক্তি মহামায়া। শক্তির উৎস শক্তিমান ব্রহ্ম, আর এই মাতৃশক্তি তাঁরই একটি প্রকাশ। সে জন্য তাঁকে বলা হয় ব্রহ্মারূপিণী। হিন্দু শাক্ত অনুসারীগণ তাঁকে পরমাপ্রকৃতি, মহাশক্তি, মহাগৌরী, মহাদেবী, মহালক্ষ্মী, চামুণ্ডা, কালী, তারা, দুর্গা, জগদম্বা, মহাসরস্বতী, সীতা, রাধা ইত্যাদি নামে পূজা করেন।
হিন্দু পুরাণে আদ্যাশক্তির বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে বাংলা বারো মাসের সাথে সম্পর্কিত আদিশক্তির বারোটি রূপ বাঙ্গালী শাক্ত অনুসারীদের মধ্যে প্রচলিত রয়েছে। এগুলি হলো - গন্ধেশ্বরী, ফলহারিণী, কামাক্ষ্যা, শাকম্ভরী, পার্বতী, দুর্গা, জগদ্ধাত্রী, কাত্যায়নী, পৌষকালী, রটন্তীকালী, সঙ্কটনাশিনী ও বাসন্তী।
বাংলা পঞ্জিকার প্রথম মাস, বৈশাখে দেবী গন্ধেশ্বরীর পূজা করা হয়। প্রতিবছর বৈশাখী পূর্ণিমাতে গন্ধবণিকরা গন্ধেশ্বরী দেবীর পূজা করেন। গন্ধেশ্বরী মাতৃ শক্তির প্রতীক। বাংলার গন্ধবণিকরা শুরুতে শৈবধর্মের উপাসক অর্থাৎ শিবের উপাসক হলেও পরবর্তী কালে শাক্ত উপাসক হয়ে ওঠেন।
হিন্দু তন্ত্রমতে ফলহারিণী বা ফলহারিনী কালী হলেন আদ্যাশক্তির একটি রূপ। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে বাঙ্গালী হিন্দু ধর্মাবলম্বী মানুষ জীবনের বাধা-বিপত্তি দূর করার জন্য নানাবিধ ফল দিয়ে ফলহারিণী কালীর পূজা করে থাকেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই দিনেই স্ত্রী সারদা দেবীকে পূজা করেছিলেন। ১২৮০ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির সগুণরূপের পূজা করেছিলেন। আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পূজা 'ষোড়শী' পূজা নামে পরিচিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications