রাধাকৃষ্ণের প্রেমের লীলায় এখনও মাতে হাওড়া জেলার বালির দাঁ পরিবার
রাধাকৃষ্ণের প্রেমের লীলায় এখনও মাতে হাওড়া জেলার বালির দাঁ পরিবার
পুরাণ বর্ণিত তথ্য থেকে জানা যায়, শ্রীকৃষ্ণ কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনা নদীর তীরে সুমধুর বাঁশীর ধ্বনিতে শ্রীরাধা সহ গোপিনীদের আহবান করেন এবং তাদের 'অহং' বর্জিত বিশুদ্ধ ভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। বৃন্দাবনে রাধাকৃষ্ণের এই যুগলমিলন মূলত রাসলীলা নামে খ্যাত। তাই রাস উৎসব বৈষ্ণবদের কাছে পরম পবিত্র উৎসব। সময়টা ১৫০১ থেকে ১৬০০ খৃষ্টাব্দ। সেই সময়েই জোড়াসাঁকোর দাঁ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তাঁরা নিয়মিত রাধাকৃষ্ণের সেবা ও পুজো করতেন।

সেই সেবা প্রায় তিনশো বছর অতিক্রান্ত। এই পরিবারের বধূ কাদম্বিনী দেবীর ইচ্ছা হয়েছিল একটি স্থায়ী মন্দির তৈরি করে, সেখানেই রাসমেলার সূচনা করার। মায়ের ইচ্ছে অনুযায়ী তাঁর পুত্র পূর্ণচন্দ্র দাঁ হাওড়া জেলার বালি থানার অধীন ভোটবাগানের মোহন্ত বিলাস গিরির থেকে কিনলেন ২৪ বিঘা জমি। সে ১৮৭০ সালের কথা। বিশাল জমি জায়গা এবং জমিদারির অংশীদার হয়ে সেখানে তিনি শ্রী শ্রী রাধারমন জিউয়ের ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট নবরত্ন মন্দির , ২৪ ফুট উচ্চতার ৬টি শিব মন্দির, নাট মন্দির , রাসবাড়ী ঘাট নির্মাণ করেন।
হাওড়ায় এই ঘাটটি স্থাপিত হয় ১৮৭২ খ্রিস্টাব্দে। ঘাটটি পূর্ণ চন্দ্র 'দাঁ' এর ঘাট নামেই বেশি পরিচিত।দেবালয় সংলগ্ন প্রশস্ত ঘাট। স্থানীয় অধিবাসীদের জন্য উন্মুক্ত। ভগিনী নিবেদিতা কয়েকবার বাগবাজার থেকে নৌকাযোগে এই ঘাটে এসেছিলেন। ঠাকুরের সেবাপুজোর জন্যে 'শিবকৃষ্ণ দেবত্তোর এষ্টেট'-এর হাতে অর্পণ করেন। এই এষ্টেটের সিংহভাগই এখন পরিবারের বাৎসরিক রাসযাত্রায় ব্যয় হয়।
রাসযাত্রা উপলক্ষে দাঁ পরিবারের প্রতিষ্ঠিত সেবায়তনের বিশাল প্রাঙ্গণে রাস উপলক্ষে কীর্তন গান ও মেলা বসত এবং দীর্ঘদিন ধরেই হাওড়ার অন্যতম মেলা রূপে প্রতিষ্ঠিত ছিল। প্রায় এক পক্ষকাল ধরে চলত এই মেলা। রামায়ণ , মহাভারত , শ্রীকৃষ্ণের জীবন নিয়ে বিভিন্ন ঘটনার মূর্তি মেলার অন্যতম আকর্ষণ ছিল। কাঠের জিনিস , পাথরের থালা বাটি গেলাস , গৃহস্থালি জিনিস , লোহার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ইত্যাদি বহু ধরনের জিনিস মেলায় আসত। দাঁ পরিবারের জায়গার চৌহদ্দি ছাড়িয়ে রাস্তার দুপাশে বিস্তারিত হয়ে যেত এই মেলা ।
রাস পূর্ণিমায় হাওড়া জেলার অনেক জায়গাতেই শ্রীকৃষ্ণের পুজো , উৎসব ও রাস হয়ে থাকে। জমিদার নেই ,তাঁর জমিদারিও নেই । হাওড়া জেলার সিংটি , রামপুর , কল্যাণচক , গজা , ঝিখিরা , বাগনান , রসপুর প্রভৃতি জায়গায় প্রাচীন রাসমঞ্চ আছে। জগৎবল্লভপুর থানার ইছাপুর , কুমারপুর , গড় বালিয়া , স্যাকরাহাটি এবং নিজ বালিয়ায় রাসমঞ্চ আছে। এখনও এই জেলার বালি , আন্দুল , উলুবেড়িয়া এবং প্রিয়নাথ ঘোষ বাড়ির রাসমেলা, কয়েকটি স্থানে বারোয়ারি উদ্যোগেও রাস উৎসব পালিত হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications