ভোটের সকালে কেন্দ্রীয় বাহিনীর ওপরে খড়গহস্ত কল্যাণ! ভোটার সহায়তা কেন্দ্র সরালেন লকেট

পঞ্চম দফার ভোট শুরু হতেই শ্রীরামপুরে কেন্দ্রীয় বাহিনীর প্রতি খড়গ হস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার নামে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ভোটার সহায়তা কেন্দ্রে তৃণমূলের লোক বসানোর অভিযোগে তাঁকে বের করে দেন।

এদিন সকালে শ্রীরামপুরের চাকুন্ডি ভোটগ্রহণ কেন্দ্রে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয়ংকর অভিযোগ করেন। তিনি বলেন, সেখানে সেন্ট্রাল ফোর্স ভীষণভাবে বাড়াবাড়ি করছে, প্রভাবিত করছে ভোটারদের। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে নালিশ জানাবেন বলেও জানান তৃণমূল প্রার্থী।

locket kalyan

কল্যাণের অভিযোগ
শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁকেও বুথ ঢুকতে বাধা দেওয়া হয় ডানকুনি হাইস্কুলের ১৯৯ ও ২০২ নম্বর বুথে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগ, এমনভাবে তাঁর সঙ্গে ব্যবহার করা হয়, যেন তিনি দাগী অপরাধী। কেন্দ্রীয় বাহিনী বিজেপির কথায় কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

ভোটে কেন্দ্রীয় বাহিনীকে পুরো কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটারদের ভয় দেখানোর অভিযোগও তিনি করেছেন। তিনি বলেন, ডানকুনির এই বুথে ২০১৯-এ তৃণমূলের এজেন্টকে বিজেপি ও সিপিআইএম এমন মেরেছিল যে তাঁকে হাাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

অ্যাকশনে লকেট
হুগলি লোকসভার বিভিন্ন জায়গায় ভোটার সহায়তা কেন্দ্রে তৃণমূল তাদের লোক বসিয়ে রেখেছে বলে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেন, সেরকমই একটি হল ধনেখালির ১১৭ নম্বর বুথ। সেখানে সান্ত্বনা দাস নামে তৃণমূলের এজেন্ট ভোটার সহায়তা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ কাগজ নিয়ে বসলে ছিলেন। লকেট চট্টোপাধ্যায় সেখানে গিয়ে ভোটার সহায়তা কেন্দ্রের ওই কর্মীকে বের করেন দেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে জানাচ্ছেন বলেও জানিয়েছেন। লকেট চট্টোপাধ্যায়ের আরও অভিযোগ এর সঙ্গে প্রিসাইডিং অফিসারও যুক্ত রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+