দুর্ঘটনার কবলে ISF বিধায়কের গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নওশাদ
বরাত জোড়ে প্রাণে বাঁচলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। হাওড়ার সাঁতরাগাচিতে তাঁর গাড়িতে একটি বড় গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ। দুমরে মুচরে গিয়েছে গাড়িটি। সেই গাড়িটিতে নওশাদ সিদ্দিকি ছিলেন বলে জানা গিয়েছে। বিধায়ক এবং তাঁর গাড়ির চালক সুরক্ষিত আছে বলে জানা গিয়েছে।
নওশাদ সিদ্দিকির গাড়িতে এই ধাক্কা দেওয়ার ঘটনায় চক্রান্ত রয়েছে বলে আশঙ্কা করছে আইএসএফ। তাঁকে কী প্রাণে মেরে ফেলার চক্রান্ত চলছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএএফ কর্মী সমর্থকরা। বিধানসভায় আসার পথেই বিধায়কের গাড়ি দুর্ঘটনা ঘটে।

সাঁতরাগাছি এলাকায় গড়ফার কাছে বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি দুর্ঘটনার কবলে। সূত্রে খবর, একটি বহুজাতিক সংস্থায় ডেলিভারি ভ্যান কলকাতা অভিমুখে যাওয়ার সময়ে হঠাৎ ই ব্রেক কষে। ঠিক তার পেছনে ছিল বিধায়কের গাড়ি। বিধায়কের গাড়ি সেই সামনের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে। চাঞ্চল্য ছড়ায় গড়ফা এলাকায়। সাময়িক যান চলেছিল বন্ধ হয়ে যায় কোনা এক্সপ্রেসওয়ের কলকাতার দিকে যাওয়ার রাস্তায়।
বিধায়কের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও নওশাদ সিদ্দিকী সুস্থ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরবর্তীতে বিধায়ক গাড়ি পরিবর্তন করে সেখান থেকে তার গন্তব্যস্থলের জন্য রওনা দেন। বিধায়কের ক্ষতিগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যান চলাচল সেখানে স্বাভাবিক। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে চক্রান্ত থাকতে পারে বলে অভিযোগ করেছেন আইএসএফ সমর্থকরা।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে ডিএ ধরনা মঞ্চে নওশাদ সিদ্দিকির উপরে হামলার ঘটনা ঘটেছিল। তাঁকে এক যুবক চড় মেরেছিলেন। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। পুরোটাই শাসক দলের চক্রান্ত বলে অভিযোগ করেছিলেন নওশাদ সিদ্দিকি। তার আগে বেশ কিছুদিন জেল হেফাজতে কাটাতে হয়েছে তাঁকে। ভাঙড়ে শাসক দলের নেতার সঙ্গে বিবাদের জেরে অশান্তি ছড়িয়েছিল। তাতে আইএসএফ সমর্থকদের সঙ্গে তৃণমবল কংগ্রেস সমর্থকদের সংঘর্ষ বাধে।
এই ঘটনার প্রতিবাদে ধর্মতলায় ধরনা অভিযান চালিয়েছিলেন নওশাদ ও তাঁর কর্মী সমর্থকরা। তারপরেই নওশাদকে হেফাজতে নেয় পুলিশ। এবং তাঁকে দফায় দফায় জেল হেফাজতে রাখা হয়। শেষে বিধানসভার স্পিকারের হস্তক্ষেপে দীর্ঘ কয়েক সপ্তাহ পর ছাড়া পান নওশাদ সিদ্দিকি। এই ঘটনায় শাসক দলের চক্রান্তের অভিযোগ করেছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা।
এদিকে দুর্ঘটনার পর নওশাদ সিদ্দিকি বলেছেন তিনি আতঙ্কে রয়েছেন। তাঁকে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন করেছেন। শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানসিক ভাবে তিনি অতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন আইএসএফ বিধায়ক।












Click it and Unblock the Notifications