সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য উলুবেড়িয়ায়
সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য উলবেরিয়ায়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন উলুবেড়িয়ার শ্যামপুরের মরশাল গ্রামের তেঁতুলতলায় একটি পুকুর থেকে এই সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়। জানাজানি হতেই গ্রামবাসীদের উদ্যোগে খবর যায় পুলিশ প্রশাসনের কাছে। ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই সদ্যোজাত শিশু কন্যার পরিচয়। জানা গিয়েছে তার বয়সও।

মাত্র ১৫ দিনের এক শিশু কন্যার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ, শিশুটিকে খুন করে বাড়ির সামনের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনায় মৃত শিশুর বাবা ও দাদুকে আটক করেছে শ্যামপুর থানার পুলিশ।ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications