Indian Rail: রক্ষণাবেক্ষণ কাজে ট্রেন বাতিলের ঘোষণা, সংক্ষিপ্ত হল একাধিক রুট
Indian Rail: ব্যাহত হবে ট্রেন চলাচলে। রেললাইন, সিগন্যাল রক্ষণাবেক্ষন সহ আরও বেশ কয়েকটি কাজ করা হবে। আর সেজন্যে ব্যাহত হবে হাওড়া শাখার ট্রেন চলাচল। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আজ শনিবার এবং রবিবার রেলের তরফে এই কাজ চালানো হবে।
ফলে এই দুদিনই ট্রেন চলাচল ব্যাহত হবে। শুক্রবার রাতে এমনটাই জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া শাখায় এই রক্ষণাবেক্ষণ চলবে। কাজ চলবে খনা এবং ঘুমানি শাখা এবং কাটোয়া -আজিমগঞ্জ শাখাতেও।

আর এই শাখাতে আগামী প্রায় ৪৮ ঘন্টা ধরে কাজ চলবে। আর সেই কারনেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে একাধিক ট্রেনকে শনিবার এবং রবিবার ঘুরপথে চালানো হবে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের রুটকেও সংক্ষিপ্ত করা হয়েছে। এমনটাই রেলের তরফে খবর।
জানা যাচ্ছে,হাওড়া ডিভিশনে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আজ শনিবার প্রায় ২২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল রবিবার ২৫টি লোকাল বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ৪টি এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আরও প্রায় ১৬টি ট্রেনের। হাওড়া বর্ধমান মেন ও কর্ড শাখায়, হাওড়া ব্যান্ডেল নৈহাটি শাখায়, কাটোয়া আজিমগঞ্জ শাখায় এবং খানা গুমানি শাখায় এই মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
রেলের তরফে এই সিদ্ধান্তে সমস্যা হতে পারে। বিশেষ করে একাধিক ট্রেন বাতিল থাকাতে নিত্যযাত্রীরা সমস্যায় পড়তে পারেন। যদিও শনিবার একাধিক অফিস ছুটি থাকে। এমনকি রবিবারও ছুটির দিন। আর সেই কারনেই এই দুদিন কাজের জন্যে বেছে নেওয়া হয়েছে বলে দাবি রেলের।
বলে রাখা প্রয়োজন, এমন ট্রেন বাতিল নতুন নয়। শনি এবং রবিবার রেলের তরফে রক্ষণাবেক্ষণের কাজ চালানো হয়। সেই মতো প্রত্যেক সপ্তাহেই একাধিক ট্রেন বাতিল করা হয়। যার জেরে দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ ট্রেন যাত্রীদের। যদিও আগে থেকেই রেলের তরফে আজ এবং রবিবারের জন্যে দুর্ভোগের কথা ভেবে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications