Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Rail Accident: তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা রেলের পার্সেল ভ্যানের, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হাওড়ায়

Indian Rail Accident: ফের ট্রেন দুর্ঘটনা। হাওড়ার পদ্মপুকুর রেলের লেভেল ক্রসিংয়ের কাছে লাইনচ্যুত দুটি ট্রেন। তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা রেলের পার্সেল ভ্যানের। আর এরপরেই দুটি ট্রেন একেবারে লাইনচ্যুত হয়। আজ রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে গোটা দেশজুড়ে। বাংলায় বাদ নেই। আর এর মধ্যেই ফের দুর্ঘটনার খবর। জানা যাচ্ছে, সকাল সোয়া ৯টা নাগাদ দুটি ট্রেন পাশাপাশি রেল ইয়ার্ডে ঢুকছিল।

আর সেই সময় হঠাত করে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় এই দুটি ট্রেন (Indian Rail Accident) জানা যাচ্ছে, তিরুপতি এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় পদ্মপুকুরের মতো ব্যস্ত লেবেল ক্রসিং সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। লেগে যায় বিশাল যানজট। এই লেভেল ক্রসিং ব্যবহার করে হাজার হাজার যানবাহন থেকে পথচলতি মানুষ।

Indian Rail Accident

এই লেভেল ক্রসিং সংযুক্ত করে ক্যারি রোডের সাথে আন্দুল রোডের। তার ফলে সাধারণ মানুষের আন্দুল রোডের সাথে যোগাযোগ সম্পন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ছুটে আসেন।

চেষ্টা চলছে যত তাড়াতাড়ি সম্ভব দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটিকে লেবেল ক্রসিং থেকে সরিয়ে লেভেল ক্রসিং উন্মুক্ত করার। কিন্তু প্রায় ঘণ্টাখানেক হয়ে গিয়েছে রেলের লেভেল ক্রসিং আটকে রয়েছে। এখন সরানো যায়নি ট্রেন দুটিকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই কার্যত ব্যহত হয়েছে ওই লাইনের ট্রেন চলাচলও। শালিমার সাঁতরাগাছি লাইনে আপাতত বন্ধ ট্রেন চলাচল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুটি ট্রেন পাশাপাশি ঢুকছিল। হঠাত করেই প্রবল শব্দ শোনা যায়। দেখা যায় দুটি ট্রেনই লাইন থেকে ছিটকে গিয়েছে। রেল ইয়ার্ডে ট্রেন ঢোকার সময় তুলনামূলক গতি অনেক কম থাকে। আর সেই সময় কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, একটা অপরের সঙ্গে পুরো ঠেকে গিয়েছে। লাইন ক্রশ করার সময়েই এই বিপত্তি বলেও মনে করা হচ্ছে। অন্য একটি সূত্রের দাবি, দাঁড়িয়ে ছিল তিরুপতি এক্সপ্রেস। সিগন্যাল ফেল করে এসে ধাক্কা মারে রেলের পার্সেল ভ্যানটি। তবে ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী না থাকার কারণে বড়সড় কোনও দুরঘটনা ঘটেনি। এমনকি হতাহতেরও খবর নেই। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+