মোদী বনাম মমতা হলে রচনা বনাম লকেটই হয়, প্রথম দিনই অবস্থান স্পষ্ট করলেন 'দিদি নম্বর ১'
টলিউডের এক সময়ের দুই অভিনেত্রী। এখন মুখোমুখি রাজনীতির ময়দানে। লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ। আর লড়াইয়ের ময়দানে প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার রচনা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গিয়েছিলেন তৃণমূলের বিধায়কদের সঙ্গে দেখা করতে।
প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে বললেন, খুব ভালো বন্ধু ।ভালো থাকুক। রাজনীতির ময়দানে লকেট অনেকটা আগে এসেছেন। তিনি মানুষের সঙ্গে কথা বলতে জানেন। রাজনীতির আদব কায়দা শিখেছেন। একথা বলেই ফেললেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁকে শিখতে হবে। সাধারণ মনের কথা নিয়েই তিনি মানুষের কাছে পৌঁছাবেন। এমনই জানালেন দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানের সঞ্চালক।

বিজেপির হয়ে এবারও প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি প্রচার শুরু। করে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি স্বাগত জানিয়েছেন। যে কেউ রাজনীতিতে আসতে পারেন। কাজেই কোনও বাধা নেই। এখানে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। তাঁর সৈনিক লকেট চট্টোপাধ্যায়।
কাজেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী লড়াই হবে। আর কিছু ফ্যাক্টর হবে না। এমনই দাবি করছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি যে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে খুব একটা জায়গা দিচ্ছেন। তেমনও মনে করছে না রাজনৈতিক মহল। সে কারণেই মোদী বনাম মমতা। গতকাল থেকেই লকেট চট্টোপাধ্যাযয়ে মুখে শোনা যাচ্ছে এই কথা। এমন অনুমান রাজনৈতিক মহলের একাংশের।
লকেট চট্টোপাধ্যায় এই বক্তব্যকে তেমন গুরুত্ব দিতে নারাজ রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় যা বলছেন সেটা তার বিশ্বাস। তাঁর ভাবনার পরিপ্রেক্ষিতে এই কথা তিনি বলছেন। রচনা বলেন, নরেন্দ্র মোদীর ছত্রছায়ায় রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় রচনা বন্দ্যোপাধ্যায়। কাজেই লড়াই রচনা বনাম লকেটই হচ্ছে। তাই নয় কি?
হুগলি লোকসভা কেন্দ্রের আওতায় একাধিক বিধানসভা রয়েছে। সেই সব বিষয় সম্পর্কে জানতে বিধানসভায় এসেছিলেন রচনা। তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন। ভোট রাজনীতি সম্পর্কে তিনি শিখতে শুরু করেছেন। এমনই কথা জানান রচনা।












Click it and Unblock the Notifications