টাকা তুলতে গেলে মেলে না টাকা, ব্যাঙ্কে বিক্ষোভ দেখালেন মহিলারা
ব্যাঙ্কে টাকা তুলতে গেলে তা তুলতে দেওয়া হয়না। এই অভিযোগ তুলেই বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের বানীবন হাটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বানীবন হাটতলা এলাকায় গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখা রয়েছে।

সেই শাখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একাউন্ট রয়েছে। অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একাউন্ট থেকে টাকা তুলতে গেলেও দীর্ঘদিন ধরে তারা সেই টাকা তুলতে পারছেন না। মহিলাদের অভিযোগ, এই অভিযোগ একদিনের নয়, দীর্ঘদিন থেকে তারা এই সমস্যার ভুক্তভোগী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই সোমবার ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সামিল হলেন এলাকার মহিলারা। বেশ কিছুক্ষণ চলে এই বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
সম্প্রতিচার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাণ্ডে ভাইয়েদের হাওড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। গতকাল রাত ১২টা পর্যন্ত হাওড়ার শিবপুরে পাণ্ডে ভাইয়েদের অভিজাত আবাসনে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে পুলিশ। কিন্তু পাণ্ডে ভাইদের হদিশ মেলেনি পাওয়া যায়নি তাঁদের পরিবারের কোনও ব্যক্তির খোঁজও।
হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনে হানা দিয়ে বিপুল টাকার হদিশ পেয়েছে পুলিশ। খিদিরপুরে আমির কাণ্ডের মতই কোটি কোটি টাকার হদিশ মিলেছে হাওড়ার শিবপুরে শৈলেশ পাণ্ডে, রোহিত পাণ্ডে এবং অরবিন্দ পাণ্ডের ফ্ল্যাট থেকে তল্লাশি চালিয়ে বিপুল টাকা উদ্ধার করেছে পুলিশ। শুধু মন্দির তলার ফ্ল্যাট থেকে নগদ ৫ কোটি ৯৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং শিবপুর আবাসনের গ্যারেজ ও হাওড়ার মন্দিরতলার ফ্ল্যাট মিলিয়ে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। শিবপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ২ কোটি টাকা। প্রচুর সোনার গয়না। হিরে, সোনার গয়না নগদ প্রায় ৬ কোটি টাকা উদ্ধার হয়েছে।
কোটি কোিট নগদ টাকা উদ্ধার হলেও পাণ্ডে ভাইদের কিন্তু হদিশ পায়নি পুলিশ। গতকালই তাঁরা ফ্ল্যাট ছেড়ে চম্পট দিয়েছে বলে সূত্রের খবর। শিবপুরের ফ্ল্যাটে পাণ্ডে ভাইদের মাও থাকতেন। কিন্তু পুলিশ গতকাল রাতে পৌঁছনোর আগেই সেখান থেকে সকলে চম্পট দিয়েছেন বলে অনুমান। পাণ্ডে ভাইরা যাতে বিদেশে কোথাও পালিয়ে যেতে না পারেন সেকারণে জারি করা হয়েছে লুক আউট নোটিস। এবার আগে থেকেই তৎপর লালবাজার












Click it and Unblock the Notifications