ব্যাগ খুলতেই টাকার বান্ডিল, হাওড়া স্টেশন থেকে ফের উদ্ধার লক্ষ টাকা

ফের হাওড়া স্টেশন থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশনে। রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে এই টাকা উদ্ধারের ঘটনায়। এক ব্যক্তিকে ধরা হয়েছে ওই ঘটনায়। কীভাবে এল এত টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ টাকা? সেই প্রশ্ন উঠছে।

হাওড়া স্টেশন থেকে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল আরপিএফ। 'অপারেশন সতর্কে'র অধীনে হাওড়ার ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড এবং হাওড়া আরপিএফের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়েছে। সেই অভিযানেই এই টাকা উদ্ধার করা হয়েছে।

Police

শুক্রবার হাওড়া স্টেশন থেকে ২৩ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ উদ্ধার হল। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এক ব্যক্তি হাওড়া স্টেশনে ঘোরাঘুরি করছিল। তাকে দেখে সন্দেহ হয়। রেল পুলিশের কর্মীরা তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু পরিষ্কার করে কোনও কথাই সে বলতে পারে না। আরও সন্দেহ হয় রেল পুলিশের।

সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই চক্ষুচড়কগাছ রেল পুলিশের। কাড়ি কাড়ি টাকার বান্ডিল ওই ব্যাগের মধ্যে। ব্যাস, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় নিজেদের হেফাজতে নিয়ে। টাকা গোনা হয়। জানা গিয়েছে, ২৩ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ উদ্ধার হল।

কিন্তু ওই টাকা কার? কী কারণে ওই মোটা অঙ্কের টাকা নিয়ে যাওয়া হয়েছে? ওই টাকা কি ঘুরপথে অন্য কোথাও পাচার করা হচ্ছিল? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। ধৃত ব্যক্তি ওই বিপুল পরিমাণ নগদ অর্থের স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি। হাওড়া স্টেশন থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে কলকাতার কাস্টমস বিভাগের আধিকারিকদের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে।

কয়েক মাস আগেও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। ওই ঘটনাতেও দুজনকে গ্রেফতার করা হয়। হাওড়া স্টেশন থেকে গত দেড় বছরে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+