অমিত আসার আগে ফের তৃণমূলে ভাঙন, দল ছাড়লেন হাওড়ায় অরূপ ঘনিষ্ঠ নেতা

অমিত আসার আগে ফের তৃণমূলে ভাঙন, দল ছাড়লেন হাওড়ায় অরূপ ঘনিষ্ঠ নেতা

অমিত শাহ আসার আগেই ফের হাওড়ায় শাসক দলে ভাঙন। দল ছাড়লেন হাওড়ার তৃণমূল যুব সভাপতি অনুপম ঘোষ। অরূপ ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত অনুপম। তিনি অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরেই সংগঠনে একাধিক সিদ্ধান্ত তাঁকে না জানিয়েই নেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই হাওড়ায় প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে। একে একে দল ছাড়তে শুরু করেছেন হাওড়ার একাধিক হেভিওয়েট নেতা।

বিধায়ক পদ থেকে ইস্তফা রাজীবের

বিধায়ক পদ থেকে ইস্তফা রাজীবের

বিধায়ক পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় গিয়ে রাজীব পদত্যাগ পত্র জমা দেন। বেরিয়ে আসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে। সাংবাদিকদের তিনি জানান দলনেত্রীর ছবি সমসময় তাঁর সঙ্গে থাকবে। তাঁর জন্য বিধানসভায় আসতে পেরেছিলেন। সেকারণে মমতাকে কৃতজ্ঞতা জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বলেছেন মমতা আমার মায়ের মতো।

বিজেপিতে যোগদান নিয়ে ইঙ্গিত

বিজেপিতে যোগদান নিয়ে ইঙ্গিত

গত কয়েক সপ্তাহ ধরেই বেসুরো রাজীব। কিছুতেই তাঁকে বাগে আনতে পারছিলেন না তৃণমূলের তাবর নেতারা। এমনকী ভোট কৌশলী পিকের টোটকাও ফেল করে গিয়েছে। শেষ পর্যন্ত হাতছাড়া হতে বসেছে রাজীব। অমিত শাহ শহরে পা রাখার আগেই বিধায়ক পথ থেকে পদত্যাগ করে এক প্রকার বিজেপিতে যোগদানের পথ সুগম করে রাখলেন রাজীব। বললেন মানুষের জন্য কাজকরতে চান। মানুষের জন্য কাজ করতে হলে নির্দল হয়ে কাজ করা যায় না। গণতন্ত্রে কাজ করতে গেলে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করতে হয়। বিজেপিতে যোগদানের একপ্রকার ইঙ্গিত দিয়ে রাখলেন রাজীব।

সিদ্ধান্ত জানাবেন আগামিকাল

সিদ্ধান্ত জানাবেন আগামিকাল

তৃণমূলেই থাকবেন না দল ছাড়বেন। এই নিয়ে এখনই সিদ্ধান্ত নয়। আগামিকাল সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন রাজীব। তাঁর পরবর্তী সিদ্ধান্ত জানতে ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় নজর রাখার কথা বলেছেন তিনি। মনে করা হচ্ছে আগামিকালই দল ছাড়ার কথা ঘোষণা করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়।

বিজেপিতে রাজীব

বিজেপিতে রাজীব

আগামিকাল ডোমজুড়ে রাজীবের যোগদান এখন কেবল সময়ের অপেক্ষা। একেবারে শুভেন্দু অধিকারীর পথেই ধাপে ধাপে এগোচ্ছেন রাজীব। ডোমজুড় থেকেই দাঁড়াবেন বলে আগেই হুঙ্কার দিয়েছিলেন রাজীব। সেই প্রতিশ্রুতি রক্ষায় সম্ভবত আগামিকালই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন আরও চার তৃণমূল বিধায়ক।

অমিতের সভায় কারা

অমিতের সভায় কারা

ইতিমধ্যেই রবিবার হাওড়ায় অমিতের সভায় একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজেপিত পতাকা হাতে নেবেন বলে সূত্রের খবর। তারমধ্যে রয়েছে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তালিকায় রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালরা। সেই তালিকা ক্রমশ দীর্ঘ হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+