Howrah Local Train: সিগন্যাল পোস্টের লোহার অ্যাঙ্গেলে ধাক্কা! বড় বিপদ এড়ালো শালিমারগামী লোকালের

Howrah Local Train: ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা যাত্রীদয়র। রবিবার সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল লোকাল ট্রেন। আর সেই সময় বেতর লেভেল ক্রসিংয়ের কাছে সিগনাল পোস্ট থেকে বিপজ্জনক ভাবে একটি লোহার অ্যাঙ্গেল বেরিয়েছিল।

মূলত লাইনের পাশে দিক নির্দেশের জন্য ব্যবহার করা হয় এই অ্যাঙ্গেলগুলিকে। আর তাতেই বিপদজনক ভাবে ধাক্কা লাগে শালিমারগামী লোকাল ট্রেনটির (Howrah Local Train)। শুধু তাই নয়, একেবারে ঘষা খেতে খেতে চলতে থাকে ট্রেনটি। আর এই ঘটনায় যাত্রীদের ভয়ঙ্কর ভাবে আঘাত হওয়ার সম্ভাবনা ছিল।

shalimar

দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ভয়ে ভিতরে ঢুকে যান। কিন্তু কোনও রকমে কিছুটা যাওয়ার পরেই তৎপর হয়ে ট্রেনটিকে থামিয়ে দেন চালক। কার্যত ওই অ্যাঙেলটি আটকে যায় ট্রেনটির সঙ্গে। ঘটনার পরেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে লোকালটি (Howrah Local Train)।

ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা। আসেন রেলের আধিকারিকরা। দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে সেটি কেটে ফেলেন। ঘণ্টাখানেক পর ওই লাইনে আবার চালু হয় ট্রেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ওই লাইনে প্রচুর ট্রেন চলাচল করে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে সিগনাল পোস্ট থেকে বিপদজনক ভাবে ধাতব পাত বেরিয়ে এল তা সার্বিক ভাবে তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে রেলের (Howrah Local Train) তরফে।

ঘটনাকে (Howrah Local Train) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে বাংলার মানুষ। এমনকি বাংলাতেই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে তীব্র আতঙ্ক। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় দুর্ঘটনা এড়ালো শালিমারগামী লোকাল। এই ঘটনায় যাত্রী সাছন্দ্য নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীরা। পাশাপাশি রেলের পরিকাঠামোও প্রশ্নের মুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+