চলতি বছরেই হাওড়া পুরনিগমে নির্বাচন করাবে কমিশন? রাজ্যের সঙ্গে শুরু আলোচনার প্রস্তুতি

Howrah Municipal Corporation: সম্ভবত চলতি বছরেই হাওড়া পুরনিগমের নির্বাচন হতে পারে। এমনটাই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রয়োজন সবুজ সঙ্কেত। আর তা পেলেই চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের শেষে হাওড়া পুরনিগমের ৬৬ টি ওয়ার্ডে নির্বাচন হতে পারে। এই বিষয়ে খুব শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে রাজ্য নির্বাচন কমিশন।

মূলত দিনক্ষণ এবং পদ্ধতি নিয়ে বৈঠকে হতে পারে বলে জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের দাবি, হাওড়া পুরনিগমের নির্বাচন সম্পন্ন করতে আর কোনও আইনি বাঁধা নেই। আর এরপরেই এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Howrah Municipal Corporation

অন্যদিকে পাহাড়ের তিন পুরসভা দার্জিলিং,কালিম্পং ও মিরিকের নির্বাচন নিয়ে রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, হাওড়া পুরসভা নিয়ে রাজ্য ও কমিশনের যে বৈঠক হবে সেখানে পাহাড়ের তিন পুরসভার ভোট নিয়েও আলোচনা হবে বলে খবর।

প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসে হাওড়া পুরনিগমের নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত হাওড়া পুরনিগমের কোন নির্বাচন হয়নি। প্রশাসনিক বোর্ড হাওড়া পুরনিগম পরিচালনা করছে। ২০১৩ সালের নির্বাচিত পুরবোর্ড হাওড়া পুরনিগমের সঙ্গে বালি পুরসভাকে সংযুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্ত্য ২০১৮ সালে, পরবর্তীকালে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে বালি পুরসভাকে ছাড়াই হাওড়া পুর নিগমের নির্বাচন হবে। যদিও প্রশাসনিক বোর্ডের এই সিদ্ধান্ত নেওয়ার আইনি স্বীকৃতি নেই এই অভিযোগ তুলে আইনের জটিলতা তৈরি হয়।

শুধু আইনি জটিলতাই নয়, হাওড়া পুরনিগমের নির্বাচনের এই নতুন সিদ্ধান্তের যে বিল বিধানসভায় পাশ করা হয়েছিল তাতে সই করেননি রাজ্যপালও। নানা রাজনৈতিক টানাপোড়েনের পর রাজ্যপাল সেই বিল রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠিয়ে দেন। এরই মধ্যে রাজ্য পুর- দপ্তরের অনুমতিক্রমে সিদ্ধান্ত নেয় হাওড়ার ৫০ টি ওয়ার্ড বাড়িয়ে ৬৬ করা হবে এবং সেই অনুযায়ী ডিলিমিটেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা অনুমোদন দেয় রাজ্য নির্বাচন কমিশনও।

ইতিমধ্যেই ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। জটিলতা দানা বেঁধেছে বালি পুরসভার ৭৫ কোটি টাকা পুরোপুরি ফেরত না পাওয়া নিয়েও। যদিও রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য এটা রাজ্য সরকারের অভ্যন্তরীণ বিষয়। একইসঙ্গে হাওড়া পুরনিগমের নির্বাচনে আর কোনও আইনি জটিলতা নেই বলেও দাবি কমিশনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+