Howrah Fire: পর পর সাতটি গুদাম পুড়ে খাক, ঘটনাস্থল ঘুরে দেখে কড়া নির্দেশ দমকলমন্ত্রী সুজিত বসুর
হাওড়ার ফরসোর রোডে পুড়ে খাক পর পর ৭টি গোডাউন। একটি গোডাউনে সকালে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে সেটি ছড়িয়ে পড়ে আশপাশের গোডাউনে। প্রায় ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলের ১৮টি ইঞ্জিন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
গোডাউনে পর্যান্ত অগ্নিিনর্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন দমকলমন্ত্রী। যদি কোনও রকম গাফিলতির প্রমাণ মেলে তাহলে আইনত শান্তি দেওয়া হবে বলে জািনয়েছেন তিনি। মোট সাতটি গুদাম পুড়ে গিয়েছে। কারখানার ব্যবক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভোর ৫টা থেকে আগুন লাগে। মুহুর্তে সেটা আশপাশের গো়ডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে দমকলের তিনটে ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছিল। পরে সেটি চারিদিকে ছড়িয়ে পড়তে হিমসিম খেতে থাকেন দমকলকর্মীরা। একে একে ১০ থেকে ১৮টি হয়ে যায় দমকলের ইঞ্জিনের সংখ্যা। হাওয়ার দমকে আগুন ছড়িয়ে পড়েছিল। পাশে পেট্রোলপাম্প থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না দমকলকর্মীরা।
প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং হাওড়ার পুলিশ সুপার। তাখা এলাকা খতিয়ে দেখেন। গোডাউনে কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কিনা তা তদন্ত করে দেখতে বলেছেন দমকলমন্ত্রী। পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা না তাকলে কড়া শাস্তি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।












Click it and Unblock the Notifications