Howrah Division: রেলগেট খুলে ঘুম গেটম্যানের, আচমকাই এল ট্রেন! আমতা শাখায় মুহূর্তের ভিডিও দেখেছেন?
Howrah Division: খোলা রেলগেট, নিশ্চিন্তে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে ট্রেন আসছে নিজের গতিতে। হুঁশ নেই গেটম্যানের! যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত বড়সড় রেল দুর্ঘটনা। যদিও ট্রেন চালকের তৎপরতাতেই এড়ানো সম্ভব হয় বড়সড় দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন পথচলতি সাধারণ মানুষ থেকে ট্রেন যাত্রীরা।
বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের (Indian Rail) হাওড়া (Howrah Division) আমতা শাখায়। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। আর তা সামনে আসতেই আরও চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা যায়, রেল গেট একেবারে খোলা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলেন গেটম্যান। সেই কারণে রেলগেট ছিল খোলা। আর এই অবস্থায় চলে আসে একটি ট্রেন। রেল গেট খোলা থাকায় ট্র্যাকের মাঝে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ এমন অবভস্থা চলতে থাকে।
খোঁজই ছিল না গেটম্যানের। অবস্থা বেগতিক দেখে ট্রেনের (Howrah Division)চালক নিজেই ট্রেন থেকে নেমে আসেন। দেখেন গেটম্যান নিশ্চিন্তে নিদ্রা দিচ্ছেন। তাঁকে জাগিয়ে তোলেন লোকাল ট্রেন চালক।
বুধবার রাতে আমতা থেকে হাওড়া (Howrah Division) যাচ্ছিল ট্রেনটি। সেইসময় জগৎবল্লভপুর বড়গাছিয়া রোডের ওপর লেভেল রেলগেট খোলা থাকায় সাধারণ মানুষ যাতায়াত করছিলেন। আর তখনই চলে আসে ট্রেন। আতঙ্ক ছড়ায় এলাকায়। ট্রেনের চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন। ফলে এ যাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ইতিমধ্যে বিষয়টি রেলের (Indian Rail) নজরে এসেছে। আর এরপরেই নড়েচড়ে বসেছেন রেল আধিকারিকরা (Howrah Division)। এমনটাই জানা গিয়েছে। এমনকি বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও খবর। যদিও রেলের তরফে এই বিষয়ে কোনও বক্তগব্য পাওয়া যায়নি। রইল মুহূর্তের সময় সেই ভিডিও-












Click it and Unblock the Notifications