হাইকোর্টে জামিন খারিজ, সঙ্গে সঙ্গে ইডির হাতে গ্রেফতার হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে
কলকাতা হাইকোর্ট জামিন খারিজ করে গ্রেফতারের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ইডি
২০০ কোটি টাকার জালিয়াতি এবং আর্থিক তছরূপের অভিযোগে ফের গ্রেফতার করা হল হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডেকে। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। হাইকোর্ট জামিন নাকোচ করে দিতেই ইডি তাঁকে গ্রেফতার করে। এজলাসের বাইরে বেরোতেই শৈলেশ পাণ্ডেকে গ্রেফতার করা হয়।

আবার সেই শ্রীঘরে ঠাঁই হল পাণ্ডে ব্রাদার্সের। অক্টোবর মাসে তাঁদের হাওড়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৮ কোটি টাকা। শৈলেশ পাণ্ডে এবং প্রসেনজিৎ পাণ্ডে পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছিলেন তাঁরা। তারপরেই পাণ্ডে ব্রাসার্স সহ ৪ জনকে গ্রেফতার করে ইডি। হাওড়ায় নিম্ন আদালতে জামিন পেয়ে গিয়েছিল তাঁরা।
সেই জামিনের আর্জিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার পাণ্ডে ব্রাসার্সকে হাজিরা দিতে বলেছিল হাইকোর্ট। তারপরেই হাইকোর্টের বিচারপতি নিম্ন আদালতের জামিনের নির্দেশ খারিজ করে দেয়। এবং ফের পাণ্ডে ব্রাদার্সকে গ্রেফতারের নির্দেশ দেয়। পাণ্ডে ব্রাদার্স এজলাস থেকে বেরোতেই একেবারে নাটকীয় ভাবে ইডি গ্রেফতার করে শৈলেশ পাণ্ডেকে গ্রেফতার করে।












Click it and Unblock the Notifications