আচমকাই বন্ধ ইএসআই-পিএফ, প্রতিবাদে ধর্মঘটে হাওড়ার ১৭০ জন সাফাই কর্মী
আচমকাই বন্ধ করে দেওয়া হল ইএসআই এবং পিএফের সুবিধা। প্রতিবাদে ধর্মঘটের পথে ১৭০ জন সাফাই কর্মী। এই চিত্র দেখা গিয়েছে হাওড়ার বালি পুরসভার অন্তর্গত বেলুড়ের চাঁদমারি ভাগাড়ে।
দীর্ঘদিন ধরে এই ১৭০ জন সাফাই কর্মী এখানে কাজ করে আসছেন। নিয়মিত তাঁদের বেতন ও নানা রকম সুযোগ-সুবিধা দিতো নির্দিষ্ট দুটি সংস্থা। এই দুই সংস্থাই যৌথভাবে কাজ করে আসছিল এই ১৭০ জন শ্রমিককে নিয়ে।

অভিযোগ, পয়লা ফেব্রুয়ারি আচমকা একটি সংস্থার তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে কর্মরত শ্রমিকদের উদ্দেশে বলা হয়, আপনারা আর আমাদের আওতাধীন নন। আপনারা বালি পুরসভার হয়ে কাজ করবেন।
জানা গিয়েছে, এই বিজ্ঞপ্তির পরও শ্রমিকরা তাতে রাজিও হন। কিন্তু অন্যদিকে বালি পুরসভার তরফে বলা হয়, আপনারা আর কোনও ইএসআই এবং পিএফ পাবেন না। পরিবর্তে, রাজ্য সরকারি প্রকল্পের নির্মল বাংলার আওতায় পড়বেন। তার জন্য দুটি বই করতে হবে। প্রতিটি বইয়ের জন্য দিতে হবে ২০২ টাকা করে।
এই ঘটনা জানার পরেই প্রতিবাদে ধর্মঘটের পথে নেমেছেন ১৭০ জন শ্রমিক। তাঁদের দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই শ্রমিকরা। মালিকপক্ষের তরফে নতুন করে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications