হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে জেলা পরিষদ সদস্যের, এলাকায় পোস্টার! সম্মান নিয়ে ভাবছেন তৃণমূল নেত্রী
এসএসসির গ্রুপ সি নিয়োগ দেদার দুর্নীতি। ৩ হাজার ৩০ জনের নম্বর বৃদ্ধি কথা জানিয়েছে নিয়োগ কর্তা স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় প্রথম ৮৪২ জনের তালিকায় নাম থাকায় চাকরি খুইয়েছেন হুগলি জেলাপরিষদের তৃণমূল সদস্য। যা নিয়ে এলাকায় পোস্টারও পড়েছে।

চাকরি গিয়েছে জেলা পরিষদে তৃণমূল নেত্রীর
আদালতের নির্দেশে বিদ্যালয়ের চাকরি খুইয়েছেন জেলা পরিষদেরই তৃণমূল সদস্য। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না হুগলি জেলা পরিষদের। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছে হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি। অন্যদিকে আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন হুগলি জেলা পরিষদের সদস্য টুম্পা মেটে।

এলাকায় পোস্টার
টুম্পা মেটে শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ে গ্রুপ সি কর্মী হিসাবে কাজ করতেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হওয়া কর্মীদের নামের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে, তাতে নাম রয়েছে টুম্পা মেটের। উল্লেখ করা প্রয়োজন টুম্পার বাপের বাড়ির পদবি বাকুলি। ওয়েবসাইটে টুম্পা বাকুলি নামেরই উল্লেখ রয়েছে।এ বিষয়ে পোস্টার পড়েছে রাজ্যধরপুর, পিয়ারাপুর পঞ্চায়েত এলাকায়। পোস্টারে বড় বড় করে লেখা নিয়োগ দুর্নীতিতে চাকরি গেল টুম্পা মেটের। তিনি তৃণমূলের জেলা পরিষদের সদস্যা।

অভিযুক্ত নেত্রীর দাবি
অন্যদিকে টুম্পা বাকুলির দাবি, তিনি কোনও জালিয়াতি করেননি। তার দাবি, পরীক্ষায় পাশ করেই চাকরি পেয়েছেন তিনি। জেলা পরিষদ সদস্য বলেছেন, এখন খুব খারাপ লাগছে। সম্মানের প্রশ্নও রয়েছে। তবে তিনি কোনও ভুল করেননি বলেও দাবি করেছেন।
উল্লেখ করা প্রয়োজন রবিবার প্রকাশিত আমাদের এক প্রতিবেদনে জেলা তৃণমূলের শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায়ে ছেলে অর্ণব মুখোপাধ্যায়ের একইভাবে চাকরি যাওয়ার কথা প্রকাশিত হয়েছিল। যেখানে তৃণমূলের শ্রমিক নেতা দল ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, দল করাটাই ভুল হয়েছে। সরকার এই মুহূর্তে কেন পাশে দাঁড়াবে না, তা নিয়েও প্রশ্ন করেছিলেন তিনি।

বিজেপির প্রতিক্রিয়া
হুগলি জেলা সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেছেন, আদালতের নির্দেশে যাঁদের চাকরি গেছে তার মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগটাই তৃণমূলের। কেউ তৃণমূলের সঙ্গে যুক্ত অথবা কেউ তৃণমূল নেতার পরিবারের পরিজনেরা। এরা ক্ষমতায় আছে শুধুমাত্র নিজেদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, কটাক্ষ করেছেন তিনি। বিজেপি নেতা বলেন, এর আগে বাম আমলেও দেখা গিয়েছে বছরের পর বছর ক্ষমতায় থাকার সময় পরিবারের লোকেদের চাকরির বন্দোবস্ত করেছে। এরাও সেই পথেই চলছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications