Hilsa Fish: কলকাতা-হাওড়ার বাজারে টন টন পদ্মার ইলিশ! দাম শুনলে ভিরমি খাবেন
Hilsa Fish: সকাল থেকে কখনও হালকা তো কখনও ভারী বৃষ্টি! আগামী কয়েকদিন এমনই অবস্থা থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর এমন একটা আবহাওয়ায় বাঙালির পাতে ইলিশ না হলে কি চলে!! আর তা যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কথাই নেই। ভোজন রসিক বাঙালির এই স্বাদ পূরণ করতে বাংলাদেশ সরকারের উপহার বাংলাকে।
তাও আবার দুর্গাপুজোর আগেই। কথা মতো পদ্মার ইলিশ বাংলায় রফতানি করলো শেখ হাসিনার সরকার। ইতিমধ্যে হাওড়ার পাইকারি মাছ বাজারে পৌঁছে গিয়েছে বাংলাদেশের খাঁটি পদ্মার ইলিশ। একের পর এক বাক্সে সেই ইলিশ রাখা রয়েছে। যা দেখলেই কেনার লোভ লাগবেই।

আর সেজন্যে আজ শুক্রবার সকাল থেকেই সেই ইলিশের বেচাকেনা শুরু হয়েছে। তবে, সাধ থাকলেও এবার দামের কারণে সাধ্যি নেই ক্রেতাদের। দাম যে আকাশ ছোঁয়া। বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার বাংলাদেশ থেকে সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এই রাজ্যে ঢোকে। রাতেই হাওড়ার পাইকারি মাছ বাজারে পৌঁছে যায় ইলিশ।
আর তা পৌঁছানোর পর শুক্রবার সকাল থেকেই হাওড়ার পাইকারি মাছ বাজারের শুরু হয় ওই ইলিশের বেচাকেনা। শুক্রবার সকাল থেকেই হাওড়া ও কলকাতার অন্যান্য মাছের বাজারে এই ইলিশ ঢুকতে শুরু করেছে। ৭০ মেট্রিক টন ২২টি ট্রাকে ইলিশ মাছ ঢুকেছে হাওড়ার পাইকারি বাজারে। কিলো সাইজের মাছ ১,৬০০ টাকা রেট চলছে। বাংলাদেশের ইলিশের যেহেতু বরাবরই আলাদা একটা আকর্ষণ থাকে তাই মাছের চাহিদা থাকলেও দামের কারণে বিক্রিতে যেন মন্দা লেগেছে।
উল্লেখ্য, গত বছর পুজোয় ৫ হাজার টন ইলিশ পাঠিয়েছিল হাসিনা সরকার। সৌজন্য এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেই ইলিশ কূটনীতি চলে। এবারও রাজ্যে পুজোর আগেই ঢুকলো বাংলাদেশের সুস্বাদু পদ্মার ইলিশ। তবে আরও ইলিশ বাংলায় রফতানি হবে কিনা তা স্পষ্ট নয়। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ৩৯৫০ টন ইলিশ এই দেশে রফতানির অনুমতি দিয়েছিল দেয় বাংলাদেশ।
কিন্তু এই সময়সীমার আগে ইলিশ রফতানি বন্ধ হতে পারে বলে খবর। ফলে পুজোয় বাংলাদেশের ইলিশ বাঙালির পাতে পড়বে কিনা তা নিয়ে ধোঁয়াশা রিওয়েছে। জানা যাচ্ছে, ইলিশের ডিম পাড়ার মরশুম শুরু হবে। আর সেই কারনে পদ্মায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বাংলাদেশ সরকার। এই অবস্থায় এপার বাংলায় ইলিশ রফতানি নিয়ে একটা শঙ্কা থাকছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications