কলকাতা পুরভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা বুধবারই! হাওড়া নিয়ে ঘোর অনিশ্চয়তা

কলকাতা পুরভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা বুধবারই! হাওড়া নিয়ে ঘোর অনিশ্চয়তা

রাজ্য সরকার দীর্ঘ টালবাহানার পর কলকাতা ও হাওড়া পুরসভার ভোট ১৯ ডিসেম্বর করতে চেয়ে প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের এই দিন নিয়ে আপত্তি না থাকলেও বিজেপির মামলা এবং রাজ্যপালের সায়ের ফলে পুরসভা নির্বাচন নিয়ে চাপানউতোর জারি রয়েছে রাজ্যে। এখন প্রশ্ন, ১৯ ডিসেম্বর কি কলকাতায় পুরভোটে হবে?

সংশয় তৈরি হয়েছে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট নিয়ে

সংশয় তৈরি হয়েছে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট নিয়ে

বুধবার হাইকোর্টের শুনানিতেই চূড়ান্ত হতে পারে পুরভোটের দিনক্ষণ। বিজেপির দাবি, একসঙ্গে সমস্ত পুরসভার ভোট করতে হবে। নিদেনপক্ষে একই দিনে অন্তত ভোট গণনা করতে হবে সমস্ত পুরসভার। রাজ্যপাল শেষে বিজেপির এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। ফলে নতুন করে সংশয় তৈরি হয়েছে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট নিয়ে।

হাওড়া-বালি পৃথকীকরণ নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা

হাওড়া-বালি পৃথকীকরণ নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা

কলকাতা পুরসভার ভোট নিয়ে যদিওবা একটা চূড়ান্ত সিদ্ধান্ত এদিন নেওয়া সম্ভব হয়, হাওড়া পুরভোট নিয়ে আরও জটিলতা তৈরি হয়েছে। আইনি জটিলতা কাটিয়ে হাওড়ায় কি পুরভোট হবে কলকাতার সঙ্গে একই দিনে, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি বিধানসভা অধিবেশনে রাজ্য সরকার হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করার জন্য একটি বিল আনে, তা নিয়েই তৈরি হয়েছে আইনি জটিলতা।

রাজ্যপালের উপর নির্ভর করছে হাওড়ার পুরসভা নির্বাচন

রাজ্যপালের উপর নির্ভর করছে হাওড়ার পুরসভা নির্বাচন

সমস্যা হচ্ছে রাজ্যপাল এখনও ওই বিলে সম্মতি দেননি। যতক্ষণ না পর্যন্ত রাজ্যপালের সম্মতিতে বিলটি আইনে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করা সম্ভব নয়। আলাদা করে ভোট করাও সম্ভব নয়। ফলে হাওড়া পুরভোট নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন রাজ্যপালের উপর নির্ভর করছে অনেক কিছুই।

কলকাতায় ভোট হলেও হাওড়ার ভবিষ্যৎ বিশ বাঁও জলে

কলকাতায় ভোট হলেও হাওড়ার ভবিষ্যৎ বিশ বাঁও জলে

হাওড়া নিয়ে যেহেতু নতুন এক জটিলতা তৈরি হয়েছে, সেহেতু শুধু কলকাতা পুরসভার ভোট নিয়ে চূড়ান্ত রায় দিতে পারে হাইকোর্ট। উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যপাল সদয় না হলে কলকাতা ও হাওড়া পুরভোট একসঙ্গে করা সম্ভব হবে না। কলকাতা নিয়ে সমস্যার সমাধান হলেও হাওড়া পুরসভার ভোটের ভবিষ্যৎ বিশ বাঁও জলে।

নির্বাচন কমিশন ও রাজ্য সরকার হলফনামায় আর্জি

নির্বাচন কমিশন ও রাজ্য সরকার হলফনামায় আর্জি

রাজ্য সরকার কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন ১৯ ডিসেম্বর করার প্রস্তাব দেওয়ার পরই বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়। বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় নির্বাচন কমিশন ও রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছে, দুই পুর এলাকাতেই টিকাকরণের হার তুলনামূলকভাবে ভালো। তাছাড়া কমিশনের কাছে পর্যাপ্ত ইভিএম নেই। তাই একসঙ্গে সব জায়গায় ভোট করানোর বাস্তব সমস্যা রয়েছে।

আদালত সাধারণত নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করে না

আদালত সাধারণত নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করে না

রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের এই বক্তব্যের পর এখন দেখার কলকাতা হাইকোর্টে কী সিদ্ধান্ত নেয়। সরকার ও কমিশনের বক্তব্যের সঙ্গে আদালত সহমত হয় কি না। আদালত সাধারণত নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করে না। কারণ কমিশনের যে ক্ষমতা সংবিধানের নির্দিষ্ট করে দেওয়া আছে তাতে অন্য কোনও সাংবিধানিক প্রতিষ্ঠানের হস্তক্ষেপ করার সুযোগ কম।

চিঠি লিখে সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি রাজ্যপালের

চিঠি লিখে সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি রাজ্যপালের

তাই আদালত কলকাতা পুরসভা নিয়ে একটা চূড়ান্ত রূপরেখা এদিন দেখালেও, হাওড়া পুরসভার ভোট নিয়ে আইনি জটিলতায় তা নিয়ে সংশয় থেকেই যাবে। এদিকে রাজ্যপাল কমিশনকে চিঠি দিয়েছে। তিনি কমিশনকে চিঠি লিখে সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি জানিয়েছেন। বিজেপির দাবির সঙ্গে সঙ্গতি রেখেই তিনি প্রস্তাব দিয়েছেন রাজ্য নির্বাচনী আধিকারিকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+