Howrah-Tarakeswar Special Train: শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়া আরও সহজ! বিশেষ ট্রেন কোন সময়ে চলবে জেনে নিন
Howrah-Tarakeswar Special Train: আজ শ্রাবণ মাসের (shravan 2024) দ্বিতীয় সোমবার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যান। এই সময় প্রায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। কার্যত বাদুড় ঝোলা ভিড় হয় লোকাল ট্রেনগুলিতে। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় বিপদ।
এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ভক্তদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল। আর সেই বিশেষ ট্রেনগুলি পূণ্যার্থীদের সুবিধামতো সময়ে দেওয়া হয়েছে বলে রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে (Howrah-Tarakeswar Special Train) ।

শুধু তাই নয়, বিশেষ ট্রেন একদিকে যেমন হাওড়া থেকে যারা যেতে চান তারা যেতে পারেন। পাশাপাশি শেওড়াফুলি থেকে গঙ্গার জল নিয়ে শিবের মাথায় জল ঢালতে যাবেন, তাঁরাও এই বিশেষ ট্রেন চালাতে পারবে। এমনটাও রেলের তরফে জানানো হয়েছে।
পূর্ব রেলের তথ্য অনুযায়ী, শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি (Howrah-Tarakeswar Special Train) শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, ০৯:২০, ১৬:২০ এবং ১৯:৪০-এ ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৭:৪৫, ১০:১৫, ১৭:১০ এবং ২০:৩০-এ পৌঁছবে। উল্টো পথে, তারকেশ্বর থেকে শেওড়াফুলি ইএমইউ স্পেশাল ট্রেনগুলি সকাল ০৫:৫৫, ০৮:১০, ১৪:৫০ এবং ১৮:৪০-এ ছেড়ে শেওড়াফুলিতে সকাল ০৬:৪৫, ০৯:০৩, ১৫:৪০ এবং ১৯:৩০-এ পৌঁছাবে।
পূণ্যার্থীদের হাওড়া থেকে তারকেশ্বর নিয়ে যেতে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ ও দুপুর ১২:৫০-এ, ১৩: ২০তে ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৫:৩৫ ,বিকাল ১৪:২০ ও ১৪:৫০ এ তারকেশ্বর পৌঁছাবে। একইভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়ায় ফেরার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তরাকেশ্বর থেকে সকাল ১০:৫৫ , ১১:৩৫ ও রাত ২১:১৭-এ ছেড়ে হাওড়ায় দুপুর ১২:৩০ , ১৩:০৫ ও রাত ২২:৪৫-এ পৌঁছাবে।
এছাড়াও স্টেশন চত্বরে ভক্তদের জন্য সমস্ত সুবিধার আয়োজন থাকছে বলে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেমন অতিরিক্ত বুকিং কাউন্টার থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা এবং পানীয় জলের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই সমস্ত ব্যবস্থা পূর্ব রেল করে রাখা হয়েছে বলে জানান হয়েছে।
যা খবর, সোমবার করেই বিশেষ এই ট্রেন (Howrah-Tarakeswar Special Train) চালানো হবে বলে জানা যাচ্ছে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications