কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় ২ শিশু সহ ৩ জনের মৃত্যু, গোবরা স্টেশনে ধুন্ধুমার
সাত সকালে হুগলির গোবরা স্টেশনে ধুন্ধুমার। উত্তেজিত জনতা হঠাৎই গোবরা স্টেশনে চড়াও হয়ে ভাঙচুর চালায়। শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় ৩ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা চড়াও হয় গোবরা স্টেশনে।
ঘোষণা করার আগেই ট্রেন এসে পড়ার কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ যাত্রীদের। তারপরেই তারা রেলের গাফিলতির অভিযোগে স্টেশনে চড়াও হয়ে ভাঙচুর চালায়। যদিও রেলপুলিশ একজনের দেহই উদ্ধার করেছে। যাত্রীরা যে তিন জনের মৃত্যুর অভিযোগ করছিলেন তেমন ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে। স্টেশন ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য গুজব ছড়ানো হয়েছিল। তার জেরেই এই ঘটনা বলে অভিযোগ উঠেছে। গভীর রাত পর্যন্ত তুমুল শান্তি তৈরি হয়েছিল সেখানে। কামারকুণ্ডু এবং ডানকুনি থেকে জিআরপি গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগ শনিবার রাত ১০টা নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেস তীব্র গতিতে গোবরা স্টেশন দিয়ে যায়। কিন্তু তার আগে স্টেশন কর্তৃপক্ষ কোনও অ্যানাউন্সমেন্ট করেনি। যার কারণে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যান একজন।
মৃতের বাড়ির ডানকুনির চার নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্টেশন দিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন যাতায়াত করে কিন্তু কখনও কোনও রকম অ্যানাউন্সমেন্ট করা হয়না। সব সময় বিপদের ঝুঁকি নিয়ে থাকেন তাঁরা শনিবার রাতেও সেকারণেই এই মর্মান্তিরক মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications