Kolkata Metro: খুলে যাবে ভারতের গভীরতম স্টেশন, মেট্রো ছুটবে গঙ্গার নীচ দিয়ে
Kolkata Metro: সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই গঙ্গার নীচ দিতে ছুটতে পারে মেট্রো। আর সেই টার্গেট নিয়েই চলছে কাজ। যা খবর, একেবারে শেষ পর্যায়ে রয়েছে কাজ। এমনকি হাওড়া মেট্রো স্টেশন তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। এমনটাই জানা যাচ্ছে।
আর এই স্টেশনই হতে চলেছে ভারতের গভীরতম মেট্রো স্টেশন (Kolkata Metro)। ফলে যাত্রী সুরক্ষা থেকে নিরাপত্তা সবকিছুই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে মেট্রোর তরফে।

কোথায় যাতে গাফিলতি না থেকে যায় সেজন্যে দফায় দফায় চলছে পরিদর্শনও। আজ শুক্রবার হাওড়া ময়দান স্টেশন (Howrah Maidan Metro Station) পরিদর্শনে যান জেনারেল ম্যানেজার ইস্ট-ওয়েস্ট মেট্রো (Kolkata Metro)। পি উদয় কুমার রেড্ডির নেতৃত্বেই কলকাতা মেট্রো প্রকল্পগুলির কাজ চলছে।
আজ শুক্রবার তিনি এবং অন্যান্য মেট্রো আধিকারিকরা ঘুরে দেখেন গোটা হাওড়া ময়দান স্টেশন। গোটা কাজের পর্যালোচনা করেন তাঁরা। হাওড়া ময়দান স্টেশন (Howrah Maidan Metro Station) যেহেতু মাটি থেকে অনেক গভীরে করা হয়েছে সেজন্যে বাড়তি একাধিক ব্যবস্থা থাকছে। এই স্টেশন (Kolkata Metro) ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করা হয়েছে।
অর্থাৎ প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা মাত্র দুদিনের দরজা খুলে যাবে। ভিড় সামাল দিতেই এই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ৫২ টি সিঁড়ি থাকছে। এমনকি ২৬টি এসকেলেটর এবং ৭টি লিফট থাকবে বলেও জানা গিয়েছে।
দৈনিক ৬ লক্ষ যাত্রী হাওড়া মেট্রো স্টেশন (Kolkata Metro) দিয়ে যাতায়াত করতে পারে। এমনটাই মনে করছে মেট্রো কতৃপক্ষ। আর তাই নিরাপত্তার বিষয়টি মেট্রোর তরফে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্টেশনজুড়ে আধুনিকতার সঙ্গে ঐতিহ্য, আভিজাত্যে ছোঁয়া থাকছে।
আর তাই গেটের (Howrah Maidan Metro Station) একাংশে লাল টেরাকোটার কাজ থাকছে। অন্যদিকে স্টেশন (Kolkata Metro) জুড়ে থাকছে বিভিন্ন ধরনের আঁকা। আর মেট্রোর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে আত্মহত্যা ঠেকাতে বিশেষ গেট থাকছে আপ এবং ডাউন লাইনে। মেট্রোর গেটের সঙ্গেই খুলবে ওই গেট।












Click it and Unblock the Notifications