List of Train Cancelled: গণদেবতা, শান্তিনিকেতন সহ একাধিক এক্সপ্রেস বাতিল! ঘুরপথে চলবে বহু ট্রেন
List of Train Cancelled: ফের ট্রেন বাতিলের খবর! নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে আগামী ১৪ নভেম্বর থেকে। আর এই কাজের জন্য ফের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলে জানা গিয়েছে।
ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। ইতিমধ্যে পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হয়েছে (List of Train Cancelled) ।

List of Train Cancelled: ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে
রেল জানিয়েছে, আগামী ১৪ থেকে ১৭ই নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে। এর ফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব হবে। এই লাইনে ট্রেন চললে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে ১১৮ কিলোমিটারে দাঁড়াবে। এতে যাত্রীরা কম সময়ে সেখানে পৌঁছে যেতে পারবেন।
এর পাশাপাশি আদ্রা থেকে হাওড়া স্টেশনের দূরত্ব ২৮৫ কিলোমিটার থেকে কমে ২৪০ কিলোমিটারে দাঁড়াবে। মশাগ্রাম স্টেশন পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশন হিসেবে কাজ করবে। বুধবার বিকেলে হাওড়ার ডিআরএম এক সাংবাদিক বৈঠকে বলেন, মশাগ্রাম থেকে শক্তিগড় স্টেশন পর্যন্ত অটো সিগনালিং সিস্টেমের কাজ সম্পূর্ণ করা হবে। আর এই কাজের ফলে আট জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
List of Train Cancelled: দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে -
বাতিল হওয়া ট্রেনগুলির (List of Train Cancelled) মধ্যে রয়েছে কবিগুরু এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, আসানসোল সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস এবং শিয়ালদহ সিউড়ি মেমু ট্রেন। এছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
এই কাজের জন্য সাময়িক সমস্যা হলেও রেলের নয়া দিগন্ত খুলে যাবে। যাত্রী পরিষেবায় আরও গতি আসবে বলে জানানো হয়েছে। অন্যদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সামনেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। বহু মানুষের ভিড় হয়। সারা রাত জেগে মানুষ ঠাকুর দেখেন। কলকাতার মতোই ভিড় হয়। আর এই ভিড়ের কথা ভেবেই হাওড়া ব্যান্ডেল শাখায় আট জোড়া লোকাল ট্রেন সন্ধ্যের দিকে চালানো হবে। ট্রেন চলবে মাঝরাত পর্যন্ত।












Click it and Unblock the Notifications