দুয়ারে শীত, ডিসেম্বরের আগেই নতুনভাবে সাজছে গাদিয়াড়া
গাদিয়ারা হাওড়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। গরম থেকে শীত। সবসময়েই এখানে মানুষের ভিড় লেগেই থাকে। তবে শীতকালে এখানে বেশি ভির হয়। কারন এটি অবস্থিত রুপনারায়ণ নদীর তীরে। গরমে এমন নদীর হাওয়া কোথাও গেলে মিলবে না। তাই স্থানীয়রা সময় পেলেই ছুটে আসেন। তবে শীতকালের জন্য এটি পিকনিকের হটস্পট। তাই শুধু এলাকার মানুষ নন। বহু দূর থেকে মানুষ ছুটে আসেন এখানকার শোভা উপভোগ করতে। এদিকে দুয়ারে শীতকাল। মানুষের ভিড় জমবে। তাই এই স্থানকে গত মাস থেকেই সাজানো শুর্য হয়েছে। এতদিন কী কাজ হচ্ছে তা দেখা যায়নি। এবার তা দেখা যাচ্ছে।

জানা গিয়েছে ভিতরের অনেক আগাছা জন্মে গিয়েছিল তা ছেটে ফেলা হয়েছে। এর পাশাপাশি যত বসার জায়গা ছিল সব ঠিক করা হয়েছে। অনেক বসার জায়গা আছে যেগুলি ভেঙে গিয়েছিল সেগুলিকে ঠিক করা হয়েছে। এছাড়া নদীপারে কিছু জায়গায় সমস্যা হয়েছিল সেগুলো পুরো নতুন ভাবে ঠিক করে সারিয়ে একদম ফিটফাট করে দেওয়া হয়েছে।
এবার সেলফি এখানে যেখানেই যাবে সেখানে এখন চাই। এটার প্রয়োজনীয়তা রয়ে গিয়েছে এখন। তাই একটা সেলফি জোন তৈরি করা হয়েছে এখানে। বসানো হয়েছে আই লাভ গাদিয়ারার মত জনপ্রিয় শব্দ। সবমিলিয়ে গাদিয়ারা যে শীতের আগে মানুষের কাছে নতুন ভাবে আসতে প্রস্তুত তা বলা যেতেই পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে যে , "অনেকদিন বন্ধ ছিল পার্ক করোনার জন্য। তারপর পরিস্থিতি ঠিক হলেও ঠিকভাবে লোকের অভাবে কাজ করানো যায়নি। এখন সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। এর থেকে ভালো সময় আর কিছু নেই। মানুষ সুস্থ ভাবে ঘুরে বেড়াচ্ছে। মানুষ মাস্কের জীবন থেকে বেরিয়ে আসছে। সাহস পাচ্ছে মিশতে। মানুষ আবার ভিড় জমাচ্ছে। বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। চিন্তা কমেছে করোনার। তাই আমরা ভেবেছিলাম এই শীতের চেয়ে ভালো গাদিয়ারা নতুন গাদিয়ারা উপহার দেওয়ার সেরা সময়। সেখান থেকেী এই কাজ"












Click it and Unblock the Notifications