সিঙ্গুরে আন্দোলনের ফলেই টাটারা রাজ্য ছাড়ে! মমতার সঙ্গে সহমত নন প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য

সিঙ্গুরে আন্দোলনের ফলেই টাটারা রাজ্য ছেড়েছিল। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মন্তব্য করলেন সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রসঙ্গত তিনি সিঙ্

সিঙ্গুরে আন্দোলনের ফলেই টাটারা রাজ্য ছেড়েছিল। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মন্তব্য করলেন সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রসঙ্গত তিনি সিঙ্গুর আন্দোলনেও অংশ নিয়েছিলেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে দাবি করেছিলেন, টাটারা তাঁর জন্য নয়, সিপিএম-এর জন্য রাজ্য ছেড়েছিল। সেব্যাপারে এদিন প্রতিক্রিয়া জানান রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

সিঙ্গুর নিয়ে মমতার অবস্থান

সিঙ্গুর নিয়ে মমতার অবস্থান

বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, টাটাকে তিনি নন, তাড়িয়েছিস সিপিআইএম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি শুধু জোর করে জমি দখলে বাধা দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ টাটাকে তাড়িয়েছেন, মন্তব্যকে বাজে কথা বলে উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি সিপিআইএমকে উদ্দেশ্য করে বলেন, তারা জোর করে জমি দখল করতে গিয়েছিল, তৃণমূল সরকার তা ফেরত দিয়েছে। তিনি দাবি করেন, জায়গার তো অভাব নেই। তিনি আরও বলেন, তাঁর সরকার সবাইকে চাকরি দিতে চায়।

 পাল্টা প্রতিক্রিয়া সিপিআইএম-এর

পাল্টা প্রতিক্রিয়া সিপিআইএম-এর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব। রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেছেন, মিথ্যা বলতে বলতে এমন পরিস্থিতি হয় মানুষের, যিনি সেই মিথ্যাকেই বিশ্বাস করতে শুরু করেন। তিনি অভিযোগ করেন, সততার প্রতীক বলে দাবি করা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মিথ্যা বলে এসেছেন। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি ও মাওবাদীদের সঙ্গে নিয়ে তিনি একটি তৈরি হওয়া কারখানাকে গুড়িয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের স্বার্থ বিকিয়ে দেওয়ার অভিযোগও তিনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কর্মসংস্থানের সম্ভাবনা ধ্বংস করেছেন বলেও মন্তব্য করেছেন সিপিএম রাজ্য সম্পাদক।

সিঙ্গুরের মাস্টার মশাইয়ের অবস্থান

সিঙ্গুরের মাস্টার মশাইয়ের অবস্থান

সিঙ্গুরে মানুষের কাছে মাস্টার মশাই হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি সেকানকার প্রাক্তন তৃণমূল বিধায়কও। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানান, সিঙ্গুরে আন্দোলনের ফলেই টাটারা চলে গিয়েছিল। যার নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সিপিএম-এর একার জন্য টাটারা চলে গিয়েছিল বলে মনে করেন না তিনি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য পরিষ্কার করে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা এবং অন্য নানা দল ধর্না মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই কারণেই টাটারা সিঙ্গুর ছাড়ে।

চুক্তির প্রস্তাব টাটার কাছে যায়নি

চুক্তির প্রস্তাব টাটার কাছে যায়নি

রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, গোপালকৃষ্ণ গান্ধীকে সামনে রেখে সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে চুক্তি হয়েছিল, কিংবা সেই চুক্তি বাতিল করে পলিব্যুরো যে শর্ত দিয়েছিল, তা টাটাদের কাছে পৌঁছয়নি। তিনি বলেন, তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর সামনে হওয়া চুক্তি পলিটব্যুরো বাতিল করে বলেই, সম্ভাবত মুখ্যমন্ত্রী বলেছেন, সিপিএম-এর জন্য টাটারা রাজ্য ছেড়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই কথার সঙ্গে তিনি একমত হতে পারছেন না বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+