হাওড়ায় তুলোর কাপড়ের গোডাউন বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
হাওড়ায় তুলোর কাপড়ের গোডাউন বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
Cust- হাওড়ার বাঁধাঘাটে তুলোর কাপড়ের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। সোমবার ভোররাতে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন। দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা গোডাউনে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। পরে আরও ৪টি ইঞ্জিন ঘটনা স্থলে যায়। ভোর চারটে থেেক জ্বলছে আগুন।

এখনও আগুনের উৎস্যস্থলে পৌঁছতে পারেনি দমকল বাহিনী। বিধ্বংসী আকার নিয়েছে আগুন। লেলিহান শিখা ছড়াতে শুরু করেছে সংলগ্ন এলাকায়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন আশপাশের বাসিন্দারা। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম থেকে হচ্ছে দমকল কর্মীদের। গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে দমকল।
কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ভোর চারটেয় আগুনের লেলিহান শিখা েদখে দমকলকে খবর দেন বাসিন্দারা। গোডাইনের শাটার ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আগুনের তীব্রতায় এখনও দমকলকর্মীরা ভেতরে ঢুকতে পারেন নি।












Click it and Unblock the Notifications