Fire: চার ঘণ্টা পার, এখনও জ্বলছে ডানকুনির ওষুধের গোডাউন, ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন
দাউ দাউ করে উঠছে আগুনের লেলিহান শিখা। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি ডানকুনির ওষুধের গোডাউনের আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ১০টি ইঞ্জিন। প্রথমে ৭টি ইঞ্জিন গিয়েছিল। কিন্তু আগুনের দাপট বেড়ে যাওয়ায় সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয়েছে।
ডানকুনির মোল্লাবের দিল্লি রোডের পাশে একটি ওষুধের গোডাউনে আগুন। আজ ভোরে আগুন লাগে।ভিতরে কয়েকজন কর্মি ছিলেন। তারা বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসেন। খবর যায় দলকল ডানকুনি থানায়।দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভাতে আসে।এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কার্টুন মজুত ছিল প্রচুর পরিমাণে।সহজেই দাহ্য ওই সব কার্টুন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পরে পুরো গোডাউনে।
কেউ হতাহত হয়নি। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান।

জানা গিয়েছে অগ্নিকাণ্ডের সময় গোডাউনের ভেতরে অনেকেই ছিলেন। যদিও তাঁদের উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা আকাশ। এদিকে ফারাক্কা ব্রিজেও একটি লরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার জেরে একটি দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এমনকী ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল বেশ কিছু সময়ের জন্য। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ব্রিজের চারপাশ। দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে।
দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। অত্যধিক গরমের কারণেই রাজ্যের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কয়েকদিন আগে বাইপাসের ধারে ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শতাধিক বাড়ি পুড়ে গিয়েছিল সেই ঘটনায় ক্ষতিপূরকণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications