প্রতিকূলতা পেরিয়ে তিনি শিক্ষিকা! ছাত্রীদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য লড়াই ফতেমার
অদম্য ইচ্ছেশক্তি, তাই হাজার প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি সফল শিক্ষিকা। পোলিও তাকে পঙ্গু করার চেষ্টা করলেও দমিয়ে দিতে পারেনি। এক হাতে লাঠি ভর দিয়ে কোনও মতে হেঁটে ছাত্রী পড়ান। ছাত্রীদের পড়াশোনা শিখিয়ে নিজের পায়ে দাঁড় করানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন হুগলির বৈঁচি গ্রামের ফতেমা জিন্না।
তাঁর বয়স পয়ত্রিশ বছর। ফতেমা জিন্না জানান, এক বছর বয়সে তিনি জ্বরে আক্রান্ত হন। চিকিৎসকের কাছে নিয়ে গেলে পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করেন চিকিৎসক। দেওয়া হয়নি বলায় ভ্যাকসিন দিয়ে দেন।

মেয়েটা পঙ্গু হয়ে গেলো ধরেই নিয়েছিল পরিবার। তবে হার ছাড়েননি তাঁরা। মেয়েকে নিজের পায়ে দাঁড় করাতে লড়াই চালিয়ে গিয়েছে তাঁর পরিবার। আর সেই জায়গা থেকেই শুরু হয় ফতেমার লড়াই। মেমারির গ্রামের প্রাথমিক স্কুলে ভর্তি।
সেখান থেকে হাইস্কুলে যেতে হত অনেকটা হেঁটে এসে বড় রাস্তায় বাস ধরে। একটু বড় হলে ক্রাচ নিয়ে হাঁটার চেষ্টা করেছিল কিন্তু ক্রাচে হাঁটা রপ্ত করতে না পারায় লাঠিই ভরসা হয়। সেই লাঠিতেই ভর দিয়ে হাট গোবিন্দপুর কলেজ থেকে স্নাতক হন ফতেমা।
২০০৫ সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে বৈচি বীণাপানি বালিকা বিদ্যলয়ে চাকরিতে যোগ দেন ফতেমা। সেই স্কুলে ছাত্রীদের ভূগোল পড়ান তিনি। সেই থেকে স্কুলের ছাত্রী সহ অন্যান্য শিক্ষিকাদের অন্তত প্রিয় শিক্ষিকা তিনি।

তবে শুধু নিজের ছেলে নয় এখন তাঁর কাধে দায়িত্ব বিদ্যালয়ের বাকি ছাত্রীদের ভবিষ্যত গড়ে দেওয়া। সেই কাজই নিপুন ভাবে করে যেতে চান শিক্ষিকা ফতেমা জিন্না। আর শিক্ষক দিবসের দিনে ফতেমা জিন্নার লড়াইকে কুর্নিশ জানায় ওয়ান ইন্ডিয়া বাংলা












Click it and Unblock the Notifications