মা দুর্গার অস্ত্র ভান্ডার কোথায় রয়েছে এই মর্তে, জেনে নিন সেই গ্রামকে
মা দুর্গার অস্ত্র ভান্ডার কোথায় রয়েছে এই মর্তে, জেনে নিন সেই গ্রামকে
আমরা মা দুর্গাকে দশ হাতে অস্ত্র সজ্জিত হয়ে অসুরকে বিনাশ করতে দেখি। কিন্তু এই যে এত অস্ত্র নিয়ে অসুর বধ করেন তার কারখানা কোথায় জানেন? মা দুর্গার অস্ত্র ভান্ডার রয়েছে হাওড়ার এক গ্রামে

কোথায় অবস্থিত এই গ্রাম ?
হাওড়া জেলার অন্তর্গত বীরশিবপুর স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে দামোদর নদীর তীরে অবস্থিত বোয়ালিয়া গ্রাম। মনোরম এই গ্রামেই তৈরি হয় মা দুর্গার অস্ত্র। এই গ্রামের বিভিন্ন মানুষ সারা বছর ধরে মা দুর্গার সহ বিভিন্ন দেবদেবীর অস্ত্র তৈরি করে থাকে। যা পরে কুমারটুলি হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তাদের কর্ম দক্ষতা আর গুননৈপুণ্যের জোরেই অসাধারণ সমস্ত মা দুর্গার অস্ত্র তৈরি হয়ে থাকে, যা আমরা বিভিন্ন পূজা মন্ডপে মা দুর্গা হাতে দেখতে পাই।

যেভাবে যাবেন
দক্ষিণ-পূর্ব শাখার রেলে বীরশিবপুর স্টেশন নেমে অটো বা টোটোতে পৌঁছে যান বোয়ালিয়া ৷স্টেশন থেকে দূরত্ব ৯ কিমি ৷বাসও পাবেন ৷এন এইচ ৬ ধরেও বীরশিবপুর হয়ে বোয়ালিয়ায় আসতে পারেন ৷ নিরন্তর বয়ে চলেছে দামোদর ৷বর্ষায় সে যেন পরিপূর্ণ ৷ ঝাউ,বট,কৃষ্ণচূড়া গাছের তলায় বসে ভুটভুটিতে স্থানীয় লোকজনের পারাপার আর জেলে নৌকার আনাগোণা দেখতে দেখতে কখন যে সূর্যাস্তের সময়ে পৌঁছে যাবেন ,বুঝতেই পারবেন না ৷

নদী
ইচ্ছে হলে নিজেও ওই ভুটভুটি চেপে এ ওপার করতেই পারেন কিংবা আস্ত নৌকা ভাড়া করে নদীবক্ষে ঘুরে বেড়াতে পারেন ৷ চলে যেতে পারেন গড়চুমুক বা ৫৮ গেট ৷ নদীপথে না যেতে চাইলে টোটো বা অটো রিজার্ভ করেও গড়চুমুক বা ৫৮ গেট যেতে পারেন ৷

প্রকৃতি
নদীর বাঁধে ও বাসস্ট্যান্ডে রয়েছে ছোট ছোট অনেক খাবার দোকান কিংবা নদীর ধারে যেকোন মনোমত জায়গা দেখে পিকনিক করতেও পারেন। রয়েছে নদীর ধারে একটা ছোট্ট কালীমন্দির ৷ নিত্য পুজো চলে ৷দিনশেষে গ্রামের চাষীদের থেকে সস্তায় টাটকা সব্জি কিনে বাড়ি ফিরতে পারেন ৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications