মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো শতাধিক বছরের প্রাচীন প্রচুর রুপোর মুদ্রা! উলুবেড়িয়ার ফুলেশ্বরে চাঞ্চল্য
হাওড়ার উলুবেড়িয়ায় ফুলেশ্বরে মাটির নিচ থেকে উদ্ধার হলো প্রায় শতাধিক বছরের প্রাচীন মুদ্রা। বাড়ি তৈরির জন্য মাটি কাটার সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে প্রাচীন রুপোর মুদ্রা। বুধবার বিকালে রুপোর এই মুদ্রা উদ্ধারের ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়া পুরসভার ২১নং ওয়ার্ডের ফুলেশ্বর বৈকন্ঠপুরে।
ভীড় উপচে পড়ে এলাকায়। শেষে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বুধবার সকাল থেকে স্থানীয় এক ব্যক্তির বাড়ি তৈরির জন্য মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় মাটির নিচে একটি ঢাকনা দেওয়া মাটির হাঁড়ি দেখতে পান শ্রমিকরা।

৬০/৭০ টি মুদ্রা পাওয়া গেলেও জামাই কিছু মুদ্রা নিয়ে চলে যান। এখন তাঁর কাছে ২৭টি মুদ্রা আছে। অন্যদিকে, এলাকার চিকিৎসক প্রবীণ কুমার মান্না জানিয়েছেন, উদ্ধার হওয়া মুদ্রাগুলি শতাধিক বছরের পুরনো। উলুবেড়িয়া থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।













Click it and Unblock the Notifications