লোকাল ট্রেন চালানোর দাবিতে বাগনান স্টেশনে বিক্ষোভ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের
লোকাল ট্রেন চালানোর দাবিতে বাগনান স্টেশনে বিক্ষোভ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের
অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে রবিবার বাগনান স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের সদস্যরা জানান, অবিলম্বে সাধারণ মানুষের স্বার্থে লোকাল ট্রেন চালাতে হবে। তাদের দাবি, লকডাউনের ফলে দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ হয়ে আছে লোকাল ট্রেন।

ফলে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছে। হকার থেকে শুরু করে যারা প্রতিদিন শহর এলাকায় রুজি রোজগারের জন্য যেতেন তারাও আজ ঘরে বসে আছেন। এছাড়াও প্রায় ৭৫ শতাংশ মানুষ কর্মহীন অবস্থায় জীবন মরণের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এইসব মানুষের কথা চিন্তা করে আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি তুলেছি ট্রেন চালানোর।
প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, একাধিকবার রেল কর্তৃপক্ষের কাছে লোকাল ট্রেন চালানোর অনুরোধ করলেও কোনওরকম সমস্যার সমাধান হয়নি। এমনকি রেলের তরফে এখনও পর্যন্ত ট্রেন চালানোর কোনও সিদ্ধান্ত না নেওয়ায় এইসব মানুষের অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications