Howrah Death: সাইক্লোন দানার ঝাপটায় ভাসছে শহর! এর মধ্যে হাওড়ার জমা জলে ভেসে উঠল দেহ, ক্ষোভে ফুঁসছে মানুষ

Howrah Death: সাইক্লোন দানার (Cyclone Dana) ল্যান্ডফল কেটে গেলেও এখনও রেশ রয়ে গিয়েছে। কলকাতা এবং শহরতলিতে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। এর ফলে বিভিন্ন অংশে জল জমে গিয়েছে। কোথাও একহাটু তো কোথাও একেবারে কোমর সমান জল জমে গিয়েছে। আর এর মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনার খবর। বৃষ্টির জমা জলে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম গৌতম চট্টোপাধ্যায় (৩৮) বলে জানা যাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাটের দালালপুকুরে খড়কাটা গলিতে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে (Howrah Death) ।

Howrah Death

অন্যদিকে জানা যাচ্ছে, মৃত ব্যক্তি হাওড়া পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। সন্ধ্যায় জমে থাকা জলে তাঁর দেহ ভাসতে দেখেন এলাকার মানুষ। খবর পেয়েই চ্যাটার্জিহাট থানার পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গৌতমবাবুর বাড়ি চ্যাটার্জিহাট থানার তাঁতিপাড়ায়। শুক্রবার সকালে কাজে বেরিয়েছিলেন। বিকেলে কাজ সেরে বাড়ি ফেরার কথা ছিল বয়স ৩৮ এর গৌতম চট্টোপাধ্যায়ের। কিন্তু স্থানীয় সূত্রে খবর, আচমকা রাস্তায় পড়ে যান তিনি। অনেকক্ষণ জমা জলে পড়েছিলেন তিনি। প্রথমেস্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে দাবি। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তিনি কিভাবে জলে পড়ে গেলেন কিংবা আগে থেকে অসুস্থ ছিলেন কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।।

তবে হাওড়ায় গত কয়েকমাসে জমা জলে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই তড়িতাহত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। প্রশ্নের মুখে পড়ে হাওড়া পুরসভা এবং পুলিশ প্রশাসন। সেই রেশ কাটতে না কাটতেই ফের জমা জলে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বারবার একই ঘটনা (Howrah Death) কেন? ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+