Christmas 2023: ব্যান্ডেল চার্চে মানুষের ভিড়, সাদা পোশাকের পুলিশও আছে নিরাপত্তার জন্য
ব্যান্ডেল চার্চে কার্যত তিল ধারণের জায়গা নেই। রবিবার যে ভিড় দেখা গিয়েছিল, সোমবার সকাল থেকেই যেন আরও তা বেড়েছে। ব্যান্ডেল চার্চ এক অন্যতম দ্রষ্টব্য জায়গা। বছর শেষে এখানে ভিড় হবে। তা বলার অপেক্ষা রাখে না। চলতি বছরে অতীতের সমস্ত ভিড় ছাপিয়ে যাবে। এমনই মনে করা হচ্ছে।
বড় দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চ সেজে উঠেছে। আলোয় সেজেছে গির্জার ক্রিসমাস ট্রি। তৈরি হয়েছে গোশালা।প্রভু যীশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে সেখানে। বড় দিনের আগের রাত গির্জায় প্রার্থনা। ক্রিসমাস ক্যারোল গাওয়া হচ্ছে। ব্যান্ডেল চার্চে রাত দশটায় শুরু হয় ক্রিসমাস ক্যারোল। গির্জার সুবিশাল প্রার্থনা কক্ষে তারপর শুরু হয় বিশেষ প্রার্থনা বা মিডনাইট মাস।

বিশেষ প্রার্থনায় উপস্থিত চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি,ডিসি ঈশানী পাল,এসিপি মৌমিতা দাস ঘোষ সহ পুলিশ আধিকারিকরা। চুঁচুড়ার চেয়ারম্যান অমিত রায়, মঠের সন্ন্যাসীরা। প্রার্থনা করেন বিধায়ক অসিত মজুমদারও।
প্রার্থনা শেষে বিধায়ক বলেন, প্রভু যীশুর কাছে বাংলার মানুষের জন্য প্রার্থনা করলাম। সকলে যাতে ভালো থাকে। আর সামনেই নতুন বছর আসছে। নতুন বছর যেন সকলের ভালো কাটে। ব্যান্ডেল চার্চ সারা বছরই খোলা থাকে। বড়দিন উপলক্ষ্যে বাড়তি কিছু ব্যবস্থা করতে হয়।
জানা গিয়েছে, আজ ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি চার্চ, ছোট গির্জা, মাস্তুল, ক্যাম্পাস বন্ধ থাকবে। অতিরিক্ত ভিড়ের কারণেই এইসব জায়গা বন্ধ রাখা হবে। এছাড়া প্রতিদিন গির্জা প্রাঙ্গণ খোলা থাকবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টে ৫০ মিনিট পর্যন্ত এই ব্যান্ডেল চার্চ খোলা থাকবে।
ব্যান্ডেল চার্চ বহু শতাব্দীর ইতিহাসের সাক্ষ্য বহন করছে। ১৫৯৯ সালে এই চার্চ তৈরি হয়েছিল। কালের নিয়মে বহু ঘটনা ঘটে গিয়েছে। বহু লড়াই, পট পরিবর্তনের সাক্ষী হয়ে ইতিহাসের পাতায় জায়গা করেছে এই ব্যান্ডেল চার্চ। এবারেও নিরাপত্তার কড়াকড়ি রয়েছে এই চার্চে।
প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে এখানে। নিরাপত্তার জন্য রয়েছে সাদা পোশাকের পুলিশও৷ সিসিটিভিতেও নজরদারি করা হচ্ছে৷ এখানে প্রতি বছর মেলাও বসে৷ দিন কয়েক আগে আগুন লেগে মেলার কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল। তাই এবার আগুনের দিকটিও নজর রাখা হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications