সিপিএমের সুদিন ফিরছে, নাকি তৃণমূল পিছু হটছে! অবাক হারে প্রশ্ন রাজ্য রাজনীতিতে
সিপিএমের সুদিন ফিরছে, নাকি তৃণমূল পিছু হটছে! অবাক হারে প্রশ্ন রাজ্য রাজনীতিতে
এ যেন ঠিক উলট পুরাণ! বামেদের কাছে লজ্জার হার তৃণমূলের! কিছুদিন আগেই পূর্বমেদিনীপুরে মন্ত্রীর গড়ে সমবয়া সমিতির নির্বাচনে তৃণমূল হেরেছে বিজেপি কাছে। এবার সিপিএমের কাছে ৬৪-০ ব্যবধানে হার কলকাতার উপকণ্ঠে হাওড়ায় সমাবয় সমিতিতে। সিপিএমের এই বিরাট জয়ের পর প্রশ্ন উঠে পড়েছে তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও।

বিরাট জয়, আসন্ন নির্বাচনে অক্সিজেবন দেবে সিপিএমকে
হালে তৃণমূলের সাফল্য ছিল সংশয়াতীত। কোনও ভোটেই তৃণমূল হারের মুখ দেখছিল না। সিপিএম বা বিজেপি দূরবর্তী দ্বিতীয় বা তৃতীয় হচ্ছিল। কিন্তু সম্প্রতি পর পর বেশ কয়েকটি সমবায় সমিতি নির্বাচনে উল্টো ছবি দেখা যাচ্ছে বাংলায়। তৃণমূলকে হারিয়ে সাফল্যের দিশা পেতে শুরু করেছে বিজেপি ও সিপিএমও। হাওড়ায় সিপিএমের এই বিরাট জয়, আসন্ন নির্বাচনে তাদের অক্সিজেবন দেবেই।

সিপিএমকে আবার প্রাসঙ্গিক হয়ে ওঠার স্বপ্ন দেখাচ্ছে
তৃণমূলের একচ্ছত্র আধিপত্যকে খাটো করে হাওড়ার সাঁকরাইলে সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয় পেয়েছে সিপিএম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। গোটা বাংলায় যখন তৃণমূলের দাপট, তখন রাজধানী কলকাতার উপকণ্ঠে এই জয় সিপিএমকে আবার প্রাসঙ্গিক হয়ে ওঠার স্বপ্ন দেখাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে আগে।

সিপিএমের জয়জয়কার তৃণমূলের দূরবস্থা প্রকট
সাঁকরাইলের শ্যমাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফল প্রকাশের পর সিপিএমের জয়জয়কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূলের দূরবস্থা। এই সমবায় সমিতিতে তৃণমূলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৪-০ ফলে হারিয়ে জয়োল্লাসে মেতে ওঠেন বামকর্মী-সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের এহেন পরাজয় নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

তৃণমূলের ব্যর্থতা থেকে রসদ খুঁজছে সিপিএম
সম্প্রতি নন্দীগ্রামের এক সমবায় সমিতিতে বিজেপিকে হারিয়ে দেয় তৃণমূল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য অখিল গিরির গড়ে এক সমবায় সমিতিতে বিজেপির কাছে হার মানতে হয় তৃণমূলকে। তা নিয়ে তৃণমূলের অন্দরে কাটাছেঁড়া চলছিল। তারই মধ্যে হাওড়ার সাঁকরাইলের এই পরাজয় তৃণমূলের ব্যর্থতাকে ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তা থেকেই আগামীর পথ প্রশস্ত করতে চাইছে সিপিএম।

তৃণমূলের উপর যখন দুর্নীতির চাপ, বিরোধীরা ছন্দে
বর্তমানে একের পর এক দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস চাপে রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, চিটফান্ড-কাণ্ড, কয়লাপাচার ও গরুপাচার-কাণ্ডে সিবিআই-ইডি স্ক্যানারে তৃণমূলের হেভিওয়েট নেতারা। এই সকল ইস্যুতে বামফ্রন্ট থেকে শুরু করে কংগ্রেস ও বিজেপি পথে নেমেছে। তৃণমূলের উপর দুর্নীতির চাপ আর সমবায় সমিতিতে বিরোধীদের সাফল্য বেশ প্রাসঙ্গিক বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications