রবিবাসরীয় সকালে প্রচারে সিপিএমের সব্যসাচী চট্টোপাধ্যায়, জনসংযোগে ভরসা

রবিবার মানেই ছুটির দিন। সকালেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার চলছে। হাওড়াতেও একইভাবে প্রচার হয়েছে। সিপিএমের প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ও প্রচারে নেমে পড়েন।

আজ সকালে উত্তর হাওড়ার বিভিন্ন এলাকায় ভোটপ্রচার করেন বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন প্রার্থী। দলের বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। ভোট প্রার্থনা করেন তিনি।

Sabyasachi Chatterjee

এদিন সকালে উত্তর হাওড়ার সালকিয়া এলাকা, হাওড়ার ২ এবং ৩ নং ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয় দলের তরফ থেকে। এদিন সকালেই বেরিয়ে পড়েন সব্যসাচী৷ মানুষের সঙ্গে কথা বলতে শুরু করেন।

সাধারণ চায়ের দোকানে বসে কথাবার্তা বলেন তিনি। সব্যসাচীর সঙ্গে দলের সাধারণ কর্মী সমর্থকরা ছিলেন। সাধারণ মানুষদের কী কী সমস্যা সেই বিষয়ে কথা বলেন সব্যসাচী।

হাওড়ায় তৃণমূলের প্রার্থী দুইবারের বিজয়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি এবারও প্রার্থী হয়েছেন। জেতার জন্য তিনি এবারও আশা করছেন। তিনি নিজেও প্রচারে নেমে পড়েছেন। মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তিনি।

এদিকে হাওড়ায় বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী। তিনিও প্রচার চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। তিনিও একইভাবে প্রচার চালাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। এই অবস্থায় ত্রিমুখী লড়াই হাওড়া কি দেখবে? এই প্রশ্ন উঠছে।

হাওড়ার তৃণমূল ও বিজেপি দুই দলের বিরুদ্ধেই সিপিএম প্রার্থীর লড়াই। ভোটে জেতার বিষয়ে একইভাবে আশাবাদী সব্যসাচী। এলাকার সাধরণ মানুষের কথা বলার জন্য তিনি সংসদে যাবেন। হাওড়ার উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। দিল্লিতে হাওড়ার উন্নয়নের কথা বলবেন সব্যসাচী৷ এমন কথাই প্রচারে সামনে রাখছেন তরুণ এই বামপ্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+