মানুষের কথা শোনার জন্য বাজারে প্রচার করলেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ

রবিবার সকালে প্রচারে নেমে পড়লেন বাম মনোনীত সিপিআইএম প্রার্থী। হুগলিতে তৃণমূল ও বিজেপির হেভিওয়েট প্রার্থী রয়েছে। তৃণমূল প্রার্থী করেছে টলিউডের পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে। এদিকে বিজেপির হয়ে এবারও টিকিট পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

হুগলি কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী করেছে মনোদীপ ঘোষকে। তরুণ মুখের উপর ভরসা করেছে সিপিএম। হুগলিতেও মনোদীপকে সেই লক্ষ্যেই তারা প্রার্থী করেছে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সে কথাই দাবি করছেন বাম প্রার্থী।

Manodeep Ghosh

রবিবার সকালে সিপিএমের প্রার্থী প্রচারে বেরিয়ে পড়েছিলেন। চুঁচুড়া খরুয়াবাজারে জনসংযোগ ও ভোট প্রচার করেন সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। তৃণমূল ও বিজেপির প্রার্থীরা মূলত বিভিন্ন গ্রাম ও মন্দির চত্বরে গিয়ে জনসংযোগ করছেন। সিপিএম প্রার্থী বেছে নিয়েছেন বাজার এলাকাকে।

রবিবার বহু মানুষ বাজারে যান। সেই কারণেই সকালবেলা বাজারে পৌঁছে গিয়েছিলেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাদের কোথায় কী অভাব অভিযোগ। সেই সম্পর্কে মন দিয়ে কথা শোনেন। সাধারণ মানুষের জীবনযাত্রা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কেও কথা হয়।

মানুষের কাজের জন্য লড়াই করতে হবে। রাজ্যে কর্মসংস্থান নেই। তৃণমূল এবং সিপিএম একইভাবে কর্মকাণ্ড চালাচ্ছে। দুই দলের বিরুদ্ধেই সিপিএমের লড়াই। সেই কারণে দুই দলের বিরুদ্ধে সিপিএম প্রচার চালাচ্ছে।

এই এলাকায় একসময় যথেষ্ট প্রভাব ছিল সিপিএমের। পরবর্তীকালে তৃণমূল জায়গা করে। গত পাঁচ বছর ধরে এই এলাকার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি এই এলাকায় যথেষ্ট প্রভাব বিস্তার করে রেখেছে। সিপিএমও তাদের নিজেদের জমি ফিরে পেতে মরিয়া।

সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির বার্তা দিচ্ছেন সিপিএমের প্রার্থী। লোকসভায় গিয়ে মানুষের কথা বলবেন। এমনই বার্তা সিপিএম প্রার্থীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+