Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০ বছর পরে তারকেশ্বরের কেশবচকে গ্রাম পঞ্চায়েতে বোর্ড বামেদের! বিলি লাল বাতাসা

তারকেশ্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বামেরা। আর বোর্ড গঠনের পর বিলি করা হলো লাল বাতাসা। রাজ্যে একাধিক পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই যেভাবে বিরোধী জয়ী প্রার্থীদের দলে টানতে মরিয়া ছিল শাসক শিবির সেখানে তারকেশ্বর ব্লকের কেশবচক পঞ্চায়েতে নির্বিঘ্নেই বোর্ড গঠন করলো বামেরা।

এই পঞ্চায়েতে মোট আসন ১৪ টি। যার মধ্যে বামেরা পায় ৮ টি আসন এবং শাসক দল তৃণমূল পায় ৬ টি আসন। নির্ধারিত সময়ে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন নির্বিঘ্নে বোর্ড গঠন করে বামেরা।

 hooghly

দলের সর্বসম্মতিক্রমে প্রধান হিসাবে নির্বাচিত করা হয় তপতি কুন্ডুকে এবং উপপ্রধান হিসাবে নির্বাচিত করা হয় বিশ্বনাথ সাঁতরাকে। উল্লেখ্য রাজ্যে পালা বদলের পরই তৃণমূলের দখলে যায় এই পঞ্চায়েত। ১০ বছর পর পুনরায় দখলে নিলো বাম।

এই জয় চোর-মস্তান-গুণ্ডাদের বিরুদ্ধে মানুষের জয় বলে অভিহিত করেছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। গুড় বাতাসার কথা বলে তৃণমূল মানুষের ওপরে অত্যাচার করেছে। কিন্তু লাল বাতাসা বিলি করে সিপিআইএম মানুষের মধ্যে ভালবাসা ছড়াতে চেয়েছে বলেও মন্তব্য করেছেন স্থানীয় সিপিআইএম নেতারা।

পঞ্চায়েতের সামনেই লাল আবির খেলায় মেতে ওঠেন বাম কর্মী সমর্থকরা পাশাপাশি বিলি করা হয় লাল বাতাসা। এদিকে হেরে যাওয়া তৃণমূলের নেতারা ভুল ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন। তাঁরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্পের পরেও সামান্য ভোটে তারা হেরেছেন।

আগামী দিনে ভুল ত্রুটি সামলে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এব্যাপারে তারা লোকসভা ভোটকেই সামনে রাখছেন বলে জানিয়েছেন। তৃণমূল নেতৃত্বের তরফে মোদী সরকারকে তীব্র নিশানা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+