করোনার জের, এবছর অনলাইনে বেলুড় মঠের কুমারী পুজোর দর্শন

করোনা পরিস্থিতির কারণে এ বছর আমূল পরিবর্তন এসেছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের। করোনার থাবায় বদলেছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের চালচিত্র। বদলেছে মা দুর্গার প্রতিমার চেহারা, আকৃতি, পূজা মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জা সবকিছুতেই এবছর করোনার থাবা যেন বদলে দিয়েছে।

করোনার জের, এবছর অনলাইনে বেলুড় মঠের কুমারী পুজোর দর্শন

অনেক জায়গায় পুজো দেখতে উপচে পড়া ভিড় হত সেই সব জায়গায় এবছর করো না পরিস্থিতির কারণে সশরীরে হাজিরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বনেদি বাড়ি থেকে প্রাচীন পুজোয় এবছর এই নিয়ম লক্ষ্য করা গিয়েছে। তেমনটাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বেলুড় মঠের তরফে।

এবছর করোনা আবহে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে বেলুড় মঠের কুমারী পুজোর দর্শন। তবে অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে কুমারী পূজা দেখতে পারবেন ভক্তরা। এবছর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেলুড় মঠ মন্দির কর্তৃপক্ষের তরফে।

পাশাপাশি, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, ১২১ বছর ধরে যে কুমারী পুজো শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে আসছে। এবার করোনার সংক্রমণের কথা মাথায় রেখে এই ঐতিহাসিক রীতিতে পরিবর্তন আনা হচ্ছে।

জানানো হয়েছে, ঝুঁকি এড়াতেই এই পরিবর্তন। প্রতি বছর বেলুড় মঠে মন্দিরে যে বয়োঃজ্যেষ্ঠ পুরোহিত এই কুমারী পুজোর আয়োজন করে থাকেন। নিয়ম মেনে সেই আয়োজন করা হবে। বাকি সব পুজো হবে নিয়ম মেনে।

বেলুড় মঠের এক মহারাজ জানান, এই কুমারী পুজো দেখতে দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে। প্রথা অনুযায়ী কুমারী মেয়ের মধ্যে মা দুর্গাকে কল্পনা করে এই পুজো করা হয়ে থাকে। পরিবারের অনুমতি নিয়ে আট বছরের কম বয়সের মেয়েকে কুমারী পুজোর জন্য নির্বাচন করা হয়। তবে এবারের কুমারী পুজোর জন্য যাকে নির্বাচন করা হবে তার আগে করোনা টেস্ট করানো হবে। করোনাবিধি মেনে সমস্ত কিছুর আয়োজন করা হবে।

প্রসঙ্গত, দুর্গাপুজোয় বেলুড় মঠের কুমারী পুজো দর্শনার্থীদের কাছে অন্যতম আর্কষণ। লক্ষ লক্ষ ভক্ত আগের দিন রাত থেকে ভিড় করে এই পুজো দর্শন করার জন্য। কিন্তু এবার করোনা আবহে কুমারী পুজোয় মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকবে। তবে পুজোর অন্যান্য দিন মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে কিনা সেই সম্পর্কে কোনও স্থির সিদ্ধান্ত না নিলেও করোনা বিধিনিষেধ কঠোরভাবে মেনে কুমারী পুজোর দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে মন্দিরের দরজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+