Coromandel Express: ট্র্যাকে ছুটল করমণ্ডল! আতঙ্ক ভুলে কেউ গেলেন পেটের টানে কেউ আবার চিকিতসা করাতে

Coromandel Express: চাকা গড়াল করমন্ডল এক্সপ্রেসের (Coromandel Express accident)। গত শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Odisha Train Accident)। এরপর যদিও কয়েকদিন কেটে গিয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

চারদিন পর আজ বুধবার থেকে ফের যাত্রা শুরু করল করমন্ডল। নির্ধারিত সময় বিকেল ৩টে ২০ মিনিটেই শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হল ট্রেনটি। একেবারে আতঙ্ক ভুলেই যাত্রীরা উঠলেন ট্রেনে। জেনারেল বগিতেও ছিল ঠাসাঠাসি ভীড়। উৎসাহে ঘাটতি ছিল না যাত্রীদের মধ্যে।

 ট্র্যাকে ছুটল করমণ্ডল!

কেউ গেলেন কাজের টানে। রুজিরোজগারের আশায়। কেউ যাচ্ছেন আবার দক্ষিনে চিকিৎসার জন্য। যাত্রীদের দাবি, আতঙ্ক তো লাগছেই। তবে এই রাজ্যে তো চাকরি বলে কিছু নেই। ভয় করে বসে থাকলে কেউ খাওয়াবেও না? ফলে কাজের টানে চেন্নাই যাচ্ছেন বলে জানিয়েছেন ওই যাত্রী।

জেনারেল বগিতে উঠেছেন এমন বেশির ভাগ যাত্রীরই বক্তব্য এক। উল্লেখ্য, বাহানগা স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার পর থেকে টানা চারদিন বন্ধ ছিল এই ট্রেন। এই অবস্থায় সমস্যার মধ্যে পড়েছিলেন যাত্রীরা। যদিও রেকর্ড সময়ে বাহানগা স্টেশন সংলগ্ন এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়া হয়েছে। আর তা নেওয়ার ৫১ ঘন্টার মধ্যে ধীরে ধীরে চালানো হচ্ছে ট্রেন।

সেই মতো আগের সূচি মেনেই আজ বুধবার থেকে চাকা গড়াল করমন্ডল এক্সপ্রেসের। রাতে দুর্ঘটনাস্থলের উপর দিয়েই যাবে করমণ্ডল এক্সপ্রেস! যদিও এদিন দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তদন্তের আগেই ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে কি পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

 ট্রেন দুর্ঘটনার খবর

পাশাপাশি পুলওয়ামা তদন্তের কথা উল্লেখ করেও এদিন মমতা বলেন, দেখলেন তো আগের রাজ্যপাল পুলওয়ামা নিয়ে কি বলেছেন। যদিও এই বিষয়ে রেলমন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। যদিও আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ঘটনায় যে বা যারা জড়িত নজিরবিহীন শান্তি হবে। কাউকে ছাড়া হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+