মহিলাকে সকালে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধেই? হরিপালে বিক্ষোভ

রক্ষক কি তাহলে ভক্ষক? এই প্রশ্ন আরও একবার উঠল। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ভোরবেলা এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই রাজ্যের পুলিশ। ঘটনা নিয়ে কার্যত উত্তেজনা ছড়ায় হুগলির হরিপাল এলাকায়৷

মধ্যবয়সী এক মহিলা ভোরবেলা হাটে যাচ্ছিলেন। তিনি সবজি চাষি। সবজি নিয়ে হাটে যাওয়ার কথাই তিনি জানিয়েছেন। কিন্তু সেখানে সমস্যা হয়। সাত সকালে একটি গাড়ি তার পথ আটকায়। তাকে গাড়িতে তোলার কথা বলা হয়। ওই গাড়িটিতে পুলিশ লেখা ছিল।

Haripal

ওই মহিলা পালানোর চেষ্টা করেন। কিছুটা দৌড়ে গিয়ে তিনি পড়ে যান রাস্তায়। এরপর গাড়ি থেকে নেমে ওই মহিলাকে টেনে তোলার চেষ্টা হয়। তারা পুলিশের লোক বলে দাবি করা হয়েছিল। কেন তাকে ধরা হচ্ছে, সেই বিষয়ে কোনও কথা বলা হয়নি।

সেই সময় ওই মহিলার স্বামী ঘটনাস্থলে চলে আসেন। তিনি স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। তখন তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ওই ব্যক্তিদের পা ধরে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন ওই মহিলা। কিন্তু তারা ছাড়তে চায়নি।

সকালে কিছু লোকজন জড়ো হতে থাকে। এই খবর পৌঁছে যায়। লোকজন ভিড় করলে অভিযুক্তরা এলাকা ছাড়ে। পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে ওঠে। পুলিশ মহিলাকে বিনা অভিযোগে তুলে নিয়ে যাচ্ছে। এই কথা ছড়িয়ে পড়ে। এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাটি ঘটেছে হরিপালের মারিয়া স্টেশন এলাকায়।

হরিপাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। অভিযুক্তদের দ্রুত শাস্তি দিতে হবে। এই দাবি তোলা হয়। এই পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ কর্মীরা। এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ওই কাজ কারা করল, পরিষ্কার নয়। বিষয় ও পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+