Coalfield Express: হঠাৎ বড় ঝাঁকুনি, ফ্ল্যাশ হতেই দাঁড়িয়ে পড়ল ট্রেন! আতঙ্কে যাত্রীরা

Coromandel Express : একই দিনে জোড়া বিপত্তি। প্যান্টোগ্রাফ ভাঙল কোল্ডফিল্ডের।চেন্নাইগামী করমন্ডলের এসি বিকল। ওডিশার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর বুধবার বিকেল তিনটে কুড়ি মিনিটে শালিমার থেকে ছাড়ে করমন্ডল এক্সপ্রেস।

কিছুটা যেতেই সেই ট্রেনের এসি বিকল হয়ে যায় বলে অভিযোগ। সাঁতরাগাছি স্টেশনে ট্রেনকে দাঁড় করিয়ে এসি মেরামত করা হয় বলে জানা গিয়েছে। আর এই ঘটনাকে নিয়ে সেখানে রীতিমত যাত্রীদের বিক্ষোভও শুরু হয়েছে। ছুটে আসেন রেলের আধিকারিকরা। গোটা পরীক্ষা করার পর চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি।

বামনগাছি ব্রিজের নিচে দাঁড়িয়ে যায় কোল্ডফিল্ড এক্সপ্রেস।

ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় স্টেশন চত্বরে। অন্যদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন বিকেলে হাওড়ার বামনগাছি ব্রিজের নিচে দাঁড়িয়ে যায় কোল্ডফিল্ড এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ, ট্রেনটি যাওয়ার পথে হঠাৎ করে একটি বড়ো ঝাঁকুনি হয়। এরপর ফ্ল্যাশ হয় ওই ট্রেনে। তারপরই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তারা কিছু বুঝে ওঠার আগে ট্রেনটি থেমে যায়।

কি কারণে এমন ঘটনা তা তারা বুঝতে পারছেন না। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তারা বলেন কখন পৌঁছাব তাও জানিনা। এই ঘটনায় তারা আতঙ্কিত। জানা যায়, হাওড়া থেকে ছেড়ে যাবার পর ওই ট্রেনের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এতেই ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে।

রেল সূত্রে জানা গেছে, ১২৩৩৯ আপ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস (Coalfield Express) হাওড়া ছাড়ার পরে বিকেল ০৫-৩২ মিনিট থেকে বামনগাছির কাছে আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আটকে পড়ে। ট্রেনের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙেই এই বিপত্তি ঘটে। ওই লাইনের ওভারহেড তারও বিচ্ছিন্ন হয়ে যায়।

কোলফিল্ড এক্সপ্রেসে দুর্ঘটনা,

প্যান্টোগ্রাফ সুরক্ষিত করতে এবং ওই লাইনে ওভারহেড পাওয়ার পুনঃস্থাপনের জন্য টাওয়ার ভ্যান একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সাইটে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কিছুক্ষণ একাধিক লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। যদিও ঘটনার পর অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচলের চেষ্টা করা হয়। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে পড়ে যান ট্রেন যাত্রীরা।

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। ঘটনার পর থেকেই কার্যত লাইফ লাইনে প্রাণ হাতেই যাতায়াত করছেন যাত্রীরা। প্রতি মুহূর্তে আতঙ্ক কার্যত গ্রাস করছে যাত্রীদের। আর এর মধ্যেই আজ বুধবার একেবারে জোড়া ঘটনায় আতঙ্কে যাত্রীরা। যদিও রেল বলছে, আতঙ্কের কিছু নেই। সমস্ত কিছু খতিয়ে দেখেই চালানো হচ্ছে ট্রেন।

দাঁড়িয়ে যায় কোল্ডফিল্ড এক্সপ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+