Howrah Station: হকার বসতে বাধা, রণক্ষেত্র হাওড়া স্টেশন চত্বর! লাঠিচার্জ আরপিএফের
Howrah Station: রেলের হকারদের বিক্ষোভকে কেন্দ্র করে ফের একবার রণক্ষেত্র হয়ে উঠল হাওড়া স্টেশন চত্বর। শনিবার বিকেল চারটে নাগাদ ওই ঘটনা ঘটে। ট্রেনে হকারি করতে বাধা দেওয়ায় অভিযোগে গত কয়েকদিন ধরেই উত্তেজনা রয়েছে স্টেশনে। চলছে ক্ষোভ-বিক্ষোভ।
আর এর মধ্যেই আজ ফের একবার হকারি করতে একে আরপিএফ (RPF) তাঁদের তুলে দেয় বলে অভিযোগ। আর এরপরেই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। হাওড়া স্টেশন চত্বরের (Howrah Station) মধ্যেই হকাররা আরপিএফের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। বিভিন্ন জেলা থেকে হকাররা এদিন হাওড়া স্টেশনে জমায়েত করে।

আর সেখানে আরপিএফ তাদের বাধা দেয়। আরপিএফের সঙ্গে হকারদের হাতাহাতি সংঘর্ষ বেধে যায়। এরপর আরপিএফ হকারদের লাঠিচার্জ করে বলে অভিযোগ। আন্দোলনকারী হকারদের আরপিএফ হাওড়া স্টেশন (Howrah Station)থেকে সরিয়ে দেয়।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে বিকেলের দিকে বহু যাত্রী ট্রেন ধরার জন্যে হাওড়া স্টেশনে (Howrah Station) আসেন। হঠাত করে এই ঘটনায় অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়। যা নিয়ে একেবারে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় স্টেশন চত্বরে।












Click it and Unblock the Notifications