হাওড়ার ঘটনার তদন্তভার নিল CID! বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা
ঘটনার প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে! কিন্তু এখনও থমথমে পরিস্থিতি হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে। নতুন করে যাতে কোনও অশান্তি না ঘটে সেজন্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকাতে এখনও টহল দিচ্ছে র্যাফের বিশাল বাহিনী। আর এর মধ্যেই হাওড়ার ঘটনার তদন্তভার নিল সিআইডি।
অশান্তি ঘিরে একাধিক অভিযোগ সামনে আসছে। রাম নবমীর মিছিলে বন্দুক ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যে সেই ছবি সামনে এনেছে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।

ঘটনাস্থলে সিআইডির আধিকারিকরা
আর এর মধ্যেই হাওড়ার শিবপুরের ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হল। সেই মতো আজ শনিবারই ঘটনাস্থলে যাবেন তদন্তকারী আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা সরজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। পাশাপাশি মিছিলে বন্দুকের ব্যবহার কারা করল সেটিও ভিডিও দেখে খতিয়ে সিআইডি দেখবে বলে জানা গিয়েছে। যদিও বিজেপির দাবি, সিআইডি নয়, ঘটনায় সিবিআই কিংবা এনআইএকে দিয়ে তদন্ত করাতে হবে। ইতিমধ্যে এই বিষয়ে শাহকে চিঠিও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

থানা এলাকায় বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা
অন্যদিকে হাওড়ায় বেশ কিছু থানা এলাকায় বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। হাওড়া পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানা এলাকায় শুক্রবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এজেসি বোস থানা, সাঁতরাগাছি থানা, শিবপুর থানা, হাওড়া থানা, দাসনগর থানা, সালকিয়া এলাকা সহ মালিপাঁচঘড়া থানা এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট। অশান্তির ঘটনার জেরেই হাওড়া শহরে আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। সূত্রের খবর, শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত হাওড়া শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এমনকি, ইন্টারনেট প্রদানকারী সংস্থাগুলোকে হাওড়ায় জরুরি অবস্থার জন্য তাদের পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে।

শিবপুরের ওই এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।
পাশাপাশি শিবপুরের ওই এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। কোন ধরণের জমায়েত হলেই পুলিশ তা সরিয়ে দিচ্ছে। অন্যদিকে মাইকের মাধ্যমে মানুষকে সতর্ক করার কাজ করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। তবে শনিবার সকাল থেকে
হাওড়ার শিবপুর থানা এলাকার জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে। এলাকার সমস্ত দোকানপাট খুলেছে। এমনকি ভয় ভুলেই রাস্তাতে মানুষজন বেরিয়েছেন। সেই ছবিও ধরা পড়েছে ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরাতে।

বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
এলাকা শান্ত রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও প্ররচনাতে পা না দেওয়ারও বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনিক প্রধান। হাওড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। আরও ধরপাকড় চলছে বলে দাবি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications