Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandannagar: পাঁচ ঘন্টায় উদ্ধার চুরি যাওয়া শিশু, বড় সাফল্য চন্দননগর পুলিশ কমিশনারেটের

Chandannagar Police Commissionerate:চন্দননগর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য! মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই অপহৃত শিশুকে উদ্ধার করে বাজিমাত পুলিশের। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রায় দেড় লাখ টাকায় অপহৃত শিশুকে বিক্রিও ( Kidnapping Case) করে দেয় অপরাধীরা।

যদিও বৃহস্পতিবার রাত বারোটায় অভিযোগের পাঁচ ঘন্টার মধ্যে বিশেষ অপারেশন চালায় চন্দননগর পুলিশ। আর এই অপারেশনে উদ্ধার করা হয় বিক্রি হওয়া শিশুটিকে।

Chandannagar

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া বড় বাজার বিবির বাগান এলাকায় পিংকি গুপ্তা সম্পর্কে মামন ওরাও এর পাতানো দিদি। পিংকির বাড়িতে বৃহস্পতিবার দুপুরে জন্মদিনের খাওয়া দাওয়ায় ছয় মাসের ছেলেকে নিয়ে উপস্থিত ছিল মামন ও তার স্বামী।

মামনের অভিযোগ সেখানে মাদক জাতীয় কিছু তাঁদের খাওয়ানো হয়। খাওয়া দাওয়ার পর মামনের স্বামী চলে গেলেও মামন পিংকির বাড়িতেই ঘুমিয়ে পরে। পরে বিকালে ঘুম ভাঙতে দেখে তার পুত্র সন্তানটি তার পাশে নেই। পিংকিকে জিজ্ঞাসা করলে জানতে পারে যে ওর বাবা শিশুটিকে নিয়ে গেছে। এরপর অনেক খোজা খুঁজির পর শিশুটিকে না পাওয়া গেলে শিশুর মা চুঁচুড়া থানায় গিয়ে অভিযোগ জানায়। তৎক্ষণাৎ তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ।

Chandannagar

চুঁচুড়া কপিডাঙায় একটি ভাড়া বাড়িতে থাকে শিশুর মা মামন ওরাও এবং বাবা ভীম ওরাও। সেখান থেকে শিশুর বাবা ভীম ওরাওকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভীম জানায় সে তার ছেলেকে নিয়ে যায়নি।এরপরই চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি ভিদিত রাজ ভুন্দেশের নির্দেশে চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে পাঁচটি টিমে ভাগ হয়ে তদন্ত শুরু করে পুলিশ।এরপর এলাকার সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে পুলিশ। একটি স্কুটারে শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যায়।

Chandannagar

এরপর পিংকি ও তার বাড়িতে যারা সেসময় উপস্থিত ছিল তাদের জেরা শুরু করে পুলিশ। পিংকিকে জেরা করতেই সব স্বীকার করে সে।পিংকি পুলিশকে জানায়, দেড় লাখ টাকায় শিশুটিকে বিক্রি করা হয় চন্দননগরে রমেন দেবনাথের কাছে। টাকার ভাগ পায় পিংকি ও তার সঙ্গীরাও।

শিশুটিকে প্রথমে স্কুটারে চাপিয়ে নিয়ে যেতে সাহায্য করে পিংকির নাবালক ছেলে। পরে অটো করে চন্দননগর বিবিটহাটে রমেনের বাড়ি পৌঁছ দেওয়া হয় শিশুটিকে।

এরপর গভীর রাতে পুলিশ হানা দেয় চন্দননগরে রমেনের বাড়িতে। অভিযুক্ত রমেনের বাড়ি থেকে
শিশুটিকে উদ্ধার করে, গ্রেফতার করা হয় মোট পাঁচ জনকে।ধৃত রমেন দেবনাথ,পিংকি গুপ্তা,সঙ্গীতা বিশ্বাস,বেবি অধিকারী ও কাকলি চক্রবর্তীকে শুক্রবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+