হাওড়া স্টেশনের ফুটপাতের গণেশের মুখেভাত! সৌজন্যে পুলিশ 'মামা'
মামা-ভাগ্নে বা মামার বাড়ি শব্দটা প্রত্যেকের জীবনের সুখ স্মৃতি ও অনাবিল আনন্দের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর পাশাপাশি অপরাধ জগতে অপরাধী ও পুলিশ অধিকারিকদের "মামা ও ভাগ্নে" নামের শব্দটিও ব্যাঙ্গার্থক রূপে সমাজে প্রচলিত। সেই মামা ও ভাগ্নের এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়ে থাকল রবিবারের হাওড়া স্টেশন।
রবিবার দুপুরে হাওড়া স্টেশনের জিআরপি আধিকারিকরা রীতিমতো নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করলেন স্টেশনের ফুটপাতের বাসিন্দা গণেশ ভাগ্নের মুখে ভাত অনুষ্ঠান। সাবেকি বাঙালিয়ানার ঐতিহ্যকে বজায় রেখেই রবিবার সপ্তাহের ছুটির দিনে জিআরপির উদ্যোগে মুখে ভাত হলো ছয় মাসের ছোট্ট গণেশের।

সারাদিনে যাত্রীদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল কুড়িয়ে যা আয় হয় তাতেই সংসার চলে এদের। ইতিমধ্যেই স্বামীর মৃত্যু হয়েছে। আরও পাঁচটি সন্তানের পর গণেশের জন্ম হয়েছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে। এদিকে এই ছয় সন্তানকে দু'বেলা দু'মুঠো অন্নের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে টুম্পাকে।

এছাড়াও কখনও বোতল কুড়াতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে নিজের ও সন্তানদের বাঁচানোর অদম্য লড়াই করে আসছেন টুম্পা। যদিও জন্মের পর থেকেই হাওড়া জিআরপির আধিকারিকরা সদ্যজাত গণেশর প্রতি বাড়িয়েছিলেন স্নেহের হাত। আর সেই মানবিক আবেগের প্রতিফলনই এদিন দেখা গেল হাওড়া জিআরপি'র অফিসে।
নিজেদের হাতে থালায় ভাত, ডাল, তরকারি, মাছ সহ একাধিক পদ সাজিয়ে এদিন নিজেরাই মুখে ভাত পালন করলেন গণেশের। হাওড়া জিআরপির মুখ্য আধিকারিক সিদ্ধার্থ রায় ও হাওড়া ডনবস্কো আসাইলামের যুগ্ম তত্ত্বাবধানে পুলিশ মামা হয়ে উঠল গণেশর সত্যিকারের "মামা"। হলো ঘটা করে মুখেভাতের অনুষ্ঠান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications