Lok Sabha Election 2024: ভোটের আগেই লাগু হবে CAA! হাওড়ায় দাঁড়িয়ে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী
Lok Sabha Election 2024: আগামী কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। জোর কদমে চলছে প্রস্তুতি। তবে ভোট ঘোষণার আগেই সারা ভারতবর্ষে সিএএ (CAA) লাগু হবে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
বৃহস্পতিবার বালির পঞ্চাননতলায় এক অনুষ্ঠানে যোগ দেন তিনি (Shantanu Thakur) । আর সেখানেই এই বিষয়ে মন্তব্য করেন শান্তনু ঠাকুর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে বাংলায় সিএএ (CAA) লাগু হবে না বলে পালটা মন্তব্য তৃণমূলের তরফে।

অন্যদিকে তবে ভারতবর্ষে সিএএ (CAA) লাগু করতে এত সময় কেন লাগছে সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। তাঁর কথায়, অনেকগুলি কারন রয়েছে। আর সে জন্যেই এই আইন গোটা দেশে কার্যকর করতে সময় লেগেছে। তবে এবার অর্থাৎ আগামী ২০২৪ এর লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে সিএএ কার্যকর হচ্ছে বলে আত্মবিশ্বাসী বিজেপি নেতা শান্তনু ঠাকুর।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এই নিয়ে আমাদের পরিবারের বড়ো লড়াই। পিতামহ, পিতামহীর সেই লড়াই কখনও থেমে থাকার নয়। বিশেষ করে এর সমাধান যতক্ষণ না হচ্ছে সেই লড়াই চলবে বলেই দাবি শান্তনু ঠাকুরের।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এক আধিকারিক জানিয়েছেন খুব শীঘ্রই সিএএ আইন কার্যকর করা হবে। বিধি জারি হওয়ার পরে আইনটি কার্যকর করা যেতে পারে এবং যোগ্য ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
তাঁর কথায়, আইনটি চার বছরের বেশি সময় বিলম্বিত হয়েছে। আইনটির বাস্তবায়নের জন্য বিধি প্রয়োজন বলেও মন্তব্য করেছেন ওই সরকারি আধিকারিক।
আর এরপরেই যাবতীয় জল্পনা তৈরি হয়। তাহলে সত্যিই কি লোকসভার আগেই (Lok Sabha Election 2024) সিএএ কার্যকর হবে। কার্যত এদিন ওই আধিকারিকের বক্তব্যেই শিলমোহর দিলেন মোদী সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।
অন্যদিকে শান্তনু ঠাকুর আরও বলেন, তৃণমূলের প্রবীণ-নবীন দ্বন্দ্ব নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। ওরা একটা ছোট আঞ্চলিক দল। ওদের নিয়ে ভাবার মতো সময় আমাদের নেই। লোকসভায় বাংলায় আমাদের আসন ৩৫ পার করলেই বুঝে যাবেন মানুষ কোন দিকে আছেন। ভয়েস-কান্ড প্রসঙ্গে তিনি বলেন, কীভাবে ভয়েস বের করতে হয় তার দাওয়াই আমরা জানি। কিন্তু এনিয়ে মন্তব্য করা উচিত নয়।












Click it and Unblock the Notifications