আরামবাগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ শতাধিক কর্মীর

আরামবাগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ শতাধিক কর্মীর

পুজোর মুখেও দলবদল অব্যাহত। আরামবাগে ফের তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী।

আরামবাগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ শতাধিক কর্মীর

জানা গিয়েছে, সোমবার তৃণমূল থেকে থেকে আবার ও বিজেপিতে যোগদান করলেন। তৃণমূলের দুর্নীতি দেখে আরামবাগ তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরূপা পোদ্দারের লোকসভার অবজার্ভার মিঠু মল্লিক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তার সঙ্গে প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এদিন আরামবাগ গৌড়হাটি মোড় এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে তৃণমূল থেকে ছেড়ে চলে মিঠু মল্লিক ও কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ।

মিঠু মল্লিকরা জানান, দিদি মুখে বলছে এক কিন্তু চোরগুলো সরছে না। তাই আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছি। তৃণমূল কর্মী সর্মথকেরা জানিয়েছেন আমরা দীর্ঘ বছর ধরে দল করে আসছি। দলে থেকে কোনও সম্মান পাচ্ছিলাম না। নেতাদের তোলাবাজি দুর্নীতি ও খারাপ ব্যবহার দেখে আমরা বাধ্য হয়েই বিজেপিতে যোগ দিয়েছি। বিজেপি দলের থেকে সক্রিয়ভাবে কাজ করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+