দ্বিতীয় হুগলি সেতুর উপর দাঁড়িয়ে গাড়ি, হদিশ নেই ব্যবসায়ীর! ডুবুরি নামিয়ে তল্লাশি

দ্বিতীয় হুগলি সেতুর উপর দাঁড়িয়ে গাড়ি, হদিশ নেই ব্যবসায়ীর! ডুবুরি নামিয়ে তল্লাশি

দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ির দরজা খোলা, কোনও হদিশ নেই কড়েয়ার ব্যবসায়ী শ্রবণকুমার বিড়লার। রবিবার ভোর পাঁচটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে ওই গাড়িটি উদ্ধার হলেও, দুপুর গড়িয়ে যাওয়ার পর ব্যবসায়ীর খোঁজ মেলেনি। হুগলি নদীতেও তল্লাশি চালা্চছে রিভার ট্রাফিক পুলিশ।

দ্বিতীয় হুগলি সেতুর উপর দাঁড়িয়ে গাড়ি, হদিশ নেই ব্যবসায়ীর! ডুবুরি নামিয়ে তল্লাশি

রবিবার ভোটে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন কড়েয়ার ওই ব্যবসায়ী। তারপর ফিরে আসেননি। স্বাভাবিকভাবে চিন্তায় পড়ে গিয়েছো তাঁর পরিবার হেস্টিংস থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। জানা গিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর সেরে গেলেও তিনি হতাশায় ভুগছিলেন। তা থেকেই এই রহস্য-নিখোঁজের ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে।

হেস্টিংস থানার পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে গাড়ির চাবি। গাড়ির সামনের দিকে দরজা অর্থাৎ চালকের সামনের দরজা খোলা। এ থেকে স্পষ্ট তিনি গাড়ি থেকে নেমেছেন। পুলিশের অনুমান, তিনি জলে ঝাঁপ দিতে পারেন। তাই নদীতে ডুবুরি নামিয়ে খোঁজ চলছে।

পুলিশ গাড়ি উদ্ধারের পর কাগজপত্র খতিয়ে দেকতে গাড়ির মালিকের তথ্য জানা য়ায়। তারপর ওই ব্যবসায়ীর বাড়িতে খবর দেওয়া হয়। ব্যবসায়ীর বাড়ির লোকজন থানায় আসেষ। তারপর তাদের জিজ্ঞাসা করে জানা যায়, ওই ব্যবসায়ীর নাম শ্রবণকুমার বিড়লা। বয়স ৬৬। কড়েয়া অঞ্চলের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+