Blast at Uluberia: প্রবল বিস্ফোরণ উলুবেড়িয়ায়, উড়ল বাড়ির চাল! আশঙ্কাজনক চার
Blast at Uluberia: প্রবল বিস্ফোরণে উড়ল বাড়ির টালির চাল। ঘটনায় গুরুতর আহত চারজন। ঘটনায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আজ মঙ্গলবার উলুবেড়িয়া থানা এলাকার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী।
কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান বোমা বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা। তবে সবটাই খতিয়ে দেখা হচ্ছে একেবারে গভীরে গিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিকেলে হঠাত করেই প্রবল একটা শব্দ হয়। আর এরপরেই ছোটাছুটি শুরু হয়ে যায়। দেখা যায়, বিস্ফোরণে উড়ে গিয়েছে স্থানীয় একটি বাড়ি (Blast at Uluberia) ।

তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির টালির চাল উড়ে যায়। একেবারে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি। আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। যাদের মধ্যে দুজনের নাম শেখ শামসুর ও তার ছেলে এবং শেখ হালিম। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটেছে। ঘটনাস্থলে নমুনা সংগ্রহে আসবে ফরেনসিক টিম।
হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতি ভাঙ্গালিয়া জানিয়েছেন, বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা। ঘটনায় তিন থেকে চারজন আহত হয়েছেন। সবাইকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জানান হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতি ভাঙ্গালিয়া।
তদন্তে প্রাথমিক অনুমান, বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ হয়। কিন্তু কেন বোমা তৈরি করা হচ্ছিল হাওড়া গ্রামীণ পুলিশের তরফে পুরো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে নমুনা সংগ্রহে আনা হবে ফরেনসিক টিমকেও। ঘটনার পরেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘিরে দেওয়া হয়েছে চারপাশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বারুদর স্তূপে বাংলা! কটাক্ষ বিজেপি সহ বিরোধীদের।












Click it and Unblock the Notifications